শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় ডাকাত ‘আবদুল্লাহ বাহিনীর’ প্রধানসহ আটক ৫

ভোলায় ডাকাত ‘আবদুল্লাহ বাহিনীর’ প্রধানসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা সদর উপজেলায় দুর্ধর্ষ ডাকাত আবদুল্লাহ বাহিনীর প্রধানসহ চারজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা গুলি, চারটি দা, দুটি ছুরি, একটি হকিস্টিক, ১৭টি পটকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটকরা হলেন- ডাকাত আবদুল্লাহ বাহিনীর প্রধান মো. আবদুল্লাহ (৩৮), মো. জুয়েল রানা (৩০), মো. হাবিব (৩২) ও মো. বাবুল (৩৫)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসিন্দা।

অপারেশন অফিসার মমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে দুর্ধর্ষ ডাকাত আবদুল্লাহ বাহিনী ডাকাতি করে আসছিল।

আমরা তাদের আটকের জন্য চেষ্টা চালেই। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বিচ্ছিন্ন ভোলার চর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও অস্ত্রসহ ওই ডাকাত বাহিনীর প্রধানসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাতেই ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯