শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে চুরি যাওয়া ও হারানো ১৭ ফোন উদ্ধার, খুশি মালিকরা

বরিশালে চুরি যাওয়া ও হারানো ১৭ ফোন উদ্ধার, খুশি মালিকরা

নিজস্ব প্রতিবেদক ‍॥ চুরি হওয়া ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে বরিশাল জেলা পুলিশ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের পলিটেকনিক রোডের পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম।

ওয়াহিদুল ইসলাম জানান, জেলা ডিবি ও আইসিটি শাখার একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন সময় বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করে।

যা শনাক্তপূর্বক আজ প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হলো। জেলা পুলিশের এ সেবা চলমান থাকবে। এ সময় তিনি আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ কাজে আরও গতি আনতে সবার সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ভেরিফিকেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, চাকরি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সসহ এধরনের সেবার জন্য ভেরিফিকেশন এবং পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সেবা প্রত্যাশীরা ডিএসবি বরাবর আবেদন করার পর অনুসন্ধানকারী কর্মকর্তার নাম ও ভেরিফিকেশন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ের অবস্থা এসএমএস-এর মাধ্যমে তাদের মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব সেবা নিশ্চিত করতে একটি বেসরকারি মোবাইল অপারেটরের সঙ্গে ডিএসবি, বরিশালের চুক্তি হয়েছে। হারানো ফোন সেট ফিরে পেয়ে খুশি ফোন মালিকরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, ডিআইও-১ ও অফিসার ইনচার্জ (ডিবি) উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯