শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

বরিশালে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে নগদ টাকাসহ একটি ইজিবাইক ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পুকুরের পাড় থেকে আগৈলঝাড়া থানা পুলিশ এক ইজিবাইক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ ইজিবাইক চালক উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শাহাদাৎ সরদারের ছেলে সাদ্দাম সরদার (২০)।

ভুক্তভোগীর ভাই ওমর ফারুক জানান, দেড় মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন সাদ্দাম সরদার।

প্রতিদিনের মতো বুধবার বিকেলে সাদ্দাম সরদার ইজিবাইক নিয়ে বের হলে সাতলা থেকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখার কথা বলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি যাত্রীবেশে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসেন।

পরে ওই দুই ব্যক্তি রুটি ও কলা নিয়ে ইজিবাইক চালক সাদ্দাম সরদারকে খেতে দেন। সাদ্দাম খাওয়ার পরে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পুকুরের পাড়ে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যান তারা।

এ সময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে উপপরিদর্শক মিলটন মন্ডল ঘটনাস্থল থেকে ওই ইজিবাইক চালককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এদিকে একেরপর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিনচালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যানচালকদের মধ্যে ছিনতাই ও চোর আতংক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন বলেন, অচেতন অবস্থায় এক যুবককে উপজেলা হাসপাতালে নিয়ে এলে তাকে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯