শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচন অফিসে ৪ চোর গ্রেফতার

নির্বাচন অফিসে ৪ চোর গ্রেফতার

নির্বাচন অফিসে ৪ চোর গ্রেফতার
নির্বাচন অফিসে ৪ চোর গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> নির্বাচন কমিশনের পাবনা জেলা সার্ভার স্টেশন ভবনের পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে রহস্যজনক চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে খোয়া যাওয়া একটি ল্যাপটপ একটি ক্যামেরা, দুইটি এলসিটি মনিটর ও সিগনেচার প্যাড উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বিষয়টি সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (১৯ নভেম্বর) রাতের কোনো এক সময়ে ভবনের নিচতলায় অবস্থিত পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে এই ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এসপি স্যারের নির্দেশনায় পাবনা নির্বাচন অফিসের চুরি যাওয়া সকল মালামাল অভিযান পরিচালনা করে উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছেন। এতে খোয়া যাওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, দুইটি এলসিটি মনিটর ও সিগনেচার প্যাড উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, চোরাই যাওয়া মালামালগুলোতে জাতীয় পরিচয়পত্র এনআইডি তৈরি, ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটারদের তথ্য সংরক্ষিত ছিল। এ ঘটনার প্রধান আসামি জুয়েল বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ র ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মালঞ্চি বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ জুয়েল রানা (৩৬), শহরের মহেন্দ্রপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (২৮), আরিফুপর মধ্যপাড়ার মৃত ইউসুফ কামারের ছেলে ভুলু খান (৪২), ছাতিয়ানি পশ্চিম পাড়ার আব্দুর রশিদের ছেলে কাউছার শেখ (২২)।

পাবনা জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, সাপ্তাহিক ছুটি শেষে অফিস খুলে চুরির বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে টের পাই। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে থানায় অভিযোগ দায়ের করি। এরপর সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার আহমেদ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় সকল মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধার হওয়া মালামাল বুঝিয়ে দিয়েছেন। আশা করছি আগামী রবিবার থেকে সেগুলো দিয়ে পুনরায় কাজকর্ম সম্পাদন করতে পারব। কোন ধরনের ইনফরমেশন তারা চুরি করতে পারেনি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরে একটি চক্র আছে তারা বিভিন্ন অফিস-দোকানের ল্যাপটপ কম্পিউটার ও ক্যামেরা চুরি করে বিক্রি করে নেশা করে। এখান থেকেই মূলত তারা নির্বাচন অফিসে চুরি করেছিল। চুরির রাতে নির্বাচন অফিসের জানালা খোলা দেখে গ্রিল কেটে ভিতরে গিয়ে এগুলো চুরি করে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯