শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীতে পুনঃনির্বাচিত করতে হবে শেখ হাসিনা সরকারকে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আগামীতে পুনঃনির্বাচিত করতে হবে শেখ হাসিনা সরকারকে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনুসন্ধান ২৪ >> পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম (এমপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষির পুনর্বাসন সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল সদর ও মেট্রোপলিটন কৃষি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, ভুট্টা, মসুর, মুগ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মন্ত্রী তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত না করলে জনগণকে না খেয়ে মরতে হবে। একমাত্র শেখ হাসিনার সরকারই বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে আসছে। অন্য কোনো দল বিগত কোনো আমলে এমন সুযোগ সুবিধা দেয়নি। তাই দেশের জনগণের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, বরিশাল সদর উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তাসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন  https://anusondhan24.com

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯