বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>মালয়েশিয়ায় চলমান সংকটে নতুন প্রধানমন্ত্রী বাছাই করবেন দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ। শিগগিরই নিজের পছন্দ ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করতে যাচ্ছেন দেশটির রাজা।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বরনামা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারে ন্যাশনাল প্যালেসের বাইরে উপস্থিত সাংবাদিকদের রাজা আব্দুল্লাহ বলেছেন, আমাকে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দিন।
শনিবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষ রাকিয়াতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো জোট ও দল। রাজা আব্দুল্লাহ শেষ সুযোগ হিসেবে দলগুলোকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দলগুলোকে একটি সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন।
এদিকে মালয়েশিয়ার পুলিশ দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সাবধান করে কোনো ধর্ম বা সম্প্রদায় নিয়ে ‘উস্কানিমূলক’ পোস্ট করা থেকে বিরত থাকতে বলেছে।