মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতে এবার ৭ হাজার ইঞ্জিনিয়ার পরিচ্ছন্নতাকর্মীর পদে চাকরির আবেদন

ভারতে এবার ৭ হাজার ইঞ্জিনিয়ার পরিচ্ছন্নতাকর্মীর পদে চাকরির আবেদন

নিজস্ব প্রতিনিধি :: পরিচ্ছন্নতাকর্মীর পদের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছিল। তাতে আবেদন করলেন সাত হাজার ইঞ্জিনিয়ার। ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন গ্রেড-১ পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই পদের জন্য ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ও স্নাতক পরীক্ষায় পাস করা অনেকেই আবেদন করেছেন। যা দেখে অবাক সরকারী কর্মকর্তারা।
আবেদনকারীদের অনেকেই নিজস্ব সংস্থার মালিক। অথচ সরকারী চাকরি পাওয়ার আশায় তারাও আবেদন করেছেন। আবেদনকারীদের ৭০ শতাংশ স্নাতক, ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ডিগ্রিধারী। এমন কী গত ১০ বছর ধরে ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ করা শ্রমিকও এই পদে চাকরির জন্য আবেদন করেছেন বলে খবর।

সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, নেহাতই স্থায়ী চাকরির আশায় একের পর এক আবেদন জমা পড়েছে। তারা আরও জানিয়েছেন, স্নাতক হওয়ার পরও একটা বড় অংশের ছাত্র-ছাত্রী কোনও চাকরি পাননি। যার জেরে বাধ্য হয়েই পরিচ্ছন্নতাকর্মী হিসাবে চাকরি পাওয়ার জন্য আবেদন করেছেন তারা।

আরও একটি কারণে এত বেশি পরিমাণ মানুষ পরিচ্ছন্নতাকর্মীর পদের জন্য আবেদন করছেন বলে জানালেন কর্মকর্তারা। সরকারী পরিচ্ছন্নতাকর্মী হিসাবে যোগ দিলে সকালে তিন ও বিকেল তিন ঘন্টা কাজ করলেই চলবে। ফলে মাঝের সময়টাতে অন্য কোনও কাজ করার ক্ষেত্রেও বাধা থাকবে না। রোজ ছয় ঘন্টা কাজ করলেই মাসের শেষে মিলবে ২০ হাজার টাকা মাইনে।

এদিকে আবেদনকারীদের অনেকেই বলছেন, জুতসই চাকরি না পাওয়ার জন্যই তারা পরিচ্ছন্নতাকর্মীর পদে আবেদন করতে বাধ্য হচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯