বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সীমান্তবর্তী এলাকায় সমন্বিত টহল দেবে বিজিবি-বিএসএফ

সীমান্তবর্তী এলাকায় সমন্বিত টহল দেবে বিজিবি-বিএসএফ

সীমান্তে সমন্বিত টহল দেবে বিজিবি-বিএসএফ
সীমান্তে সমন্বিত টহল দেবে বিজিবি-বিএসএফ

নিজস্ব প্রতিবেদন>>বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তবর্তী এলাকায় একযোগে সমন্বিত টহলের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি ও বিএসএফ-এর মধ্যকার সীমান্ত সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আন্তঃসীমান্ত অপরাধ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তথ্য আদান-প্রদান বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে।

গত রোববার সন্ধ্যায় বিএসএফ-এর মহাপরিদর্শক এবং বিজিবির আঞ্চলিক কমান্ডারদের মধ্যবর্তী সম্মেলন শুরু হয়। আগামীকাল বুধবার এই সম্মেলন শেষ হবে।

বিএসএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরাই তাদের এজেন্ডা উপস্থাপন করেছে। এতে একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে দিন ও রাতে একযোগে সমন্বিত টহল, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং দুই দেশের মধ্যকার বৈঠক বৃদ্ধি করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার জন্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯