মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বাংলাদেশের জনগণই সরকার গঠন করবে

যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বাংলাদেশের জনগণই সরকার গঠন করবে

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের সরকার নির্বাচন করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস এ কথা বলেন।
ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ভোটাধিকারের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশে কয়েক মিলিয়ন লোকসমাগম হয়েছে। সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে বিরোধী নেত্রী খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠাবেন বলে সতর্ক করেছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে আছেন। সেখানে যোগাযোগের সুযোগ সীমিত।

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমরা বিশ্বজুড়ে আমাদের সম্পর্কের এবং পররাষ্ট্রনীতির কেন্দ্রে গণতন্ত্র ও মানবাধিকারকে স্থান দিয়েছি। বাংলাদেশসহ বিশ্বজুড়ে সরকারগুলোর সঙ্গে আমরা নিয়মিতভাবেই এসব ইস্যু তুলে ধরি। আমি যেমন এই কক্ষ থেকে (ব্রিফিং রুম) অনেকবার বলেছি। আমরা প্রকাশ্যে এবং আড়ালে আমাদের সম্পৃক্ততার সময় এ বিষয়গুলো তুলে ধরি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখতেই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কি অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানাবে? এ বিষয়ে মুখপাত্রের বক্তব্য কী? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সরাসরি খালেদা জিয়া প্রসঙ্গে কিছু বলেননি।

মার্কিন মুখপাত্র বলেন, ‘এগুলোর অংশ হিসেবে আমরা বাংলাদেশজুড়ে সব বাংলাদেশির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, আইনের শাসন সমুন্নত রাখা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানাই। ’

মুখপাত্র নিড প্রাইস বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনে আমরা নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ আশা করি। আমরা চাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণই যেন তাদের সরকার বাছাইয়ের সুযোগ পান।এটিই আমাদের আশা এবং আমরা অব্যাহতভাবে একে সমর্থন করব। ’

তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণ সমবেশ হওয়া ও উদ্বেগ জানানো এবং কোনো ধরনের দমন-পীড়ন ও বাধা ছাড়াই বিরোধী দলগুলোর প্রচারণার চালানোর নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। ’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯