শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ২৪ নভেম্বরের মধ্যে

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ২৪ নভেম্বরের মধ্যে

অনুসন্ধান ২৪ >> আগামী ২৪ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলার চূড়ান্ত মনোনীতদের তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে। এর আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়েছে ডিপিই।

জানা গেছে, গত ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারাদেশের সব জেলার পরীক্ষা সম্পন্ন হয়।

ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সোমবার সমকালকে বলেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। দেশের ৬২ জেলায় আয়োজিত মৌখিক পরীক্ষার ফলাফল বুয়েটে পাঠানো হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে এ ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে শুরু হয় মৌখিক পরীক্ষা।

মহাপরিচালক বলেন, ‘এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করে পরবর্তী ১৫ দিন নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য সময় দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকেরা ক্লাসে পাঠদান শুরু করতে পারবেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯