শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অবরুদ্ধ বরিশাল: বন্ধ থাকবে মাইক্রোবাস চলাচল!

অবরুদ্ধ বরিশাল: বন্ধ থাকবে মাইক্রোবাস চলাচল!

অনুসন্ধান ২৪ >> বরিশাল জেলায় আগামী দুই দিন (৪ ও ৫ নভেম্বর) আমাদের তেমন কোনো ট্রিপ হবে না এমনই জানিয়েছেন বরিশাল মাইক্রোবাসের মালিকরা। এজন্য আমরা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।তবে জরুরি সেবা যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা দেব। আগামী দুদিন ভাড়ায় চালিত মাইক্রোবাস ও প্রাইভেটকার চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুজ্জামান জলিল।

তিনি আরও বলেন, শহরে একটি রাজনৈতিক কর্মসূচি থাকায় মাইক্রো চালকদের মধ্যে আতঙ্ক কাজ করে যদি হামলা হয় তাহলে আমাদের ব্যাপক ক্ষতি হবে। এই ক্ষতির মুখে যেন না পড়তে হয় এজন্যই আপাতত না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, জেলায় এই সমিতির আওতায় ৭০০ গাড়ি চলাচল করে।

ওদিকে দুপুরে কথা হয় বেশ কয়েকজন মাইক্রো চালকের সঙ্গে। তারা নাম প্রকাশ না করে জানিয়েছেন, মাইক্রোবাসের মালিক ৪ ও ৫ তারিখ কোথাও ট্রিপ না ধরার জন্য বলেছেন। তাছাড়া শ্রমিক ইউনিয়নের নেতারাও আমাদেরকে গাড়ি বন্ধ রাখার জন্য বলেছেন।

এই সংগঠনের সভাপতি বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে বরিশাল থেকে অভ্যান্তরীণ ও দূর পাল্লার বাস, ইজিবাইক চলাচল বন্ধ ঘোষণা দেন মালিক-শ্রমিকরা। বুধবার রাতে বন্ধ করা হয় স্পিডবোট সার্ভিস। আর বৃহস্পতিবার সকালে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

আগামী ৫ নভেম্বর বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষ্যে দৃশ্যমান প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। ইতোমধ্যে সমাবেশস্থলে লোকজন আসতে শুরু করেছে।

আরও পড়ুন  https://anusondhan24.com

http://google news

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯