শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেতাকর্মীদের ঢল বিএনপির সমাবেশে

নেতাকর্মীদের ঢল বিএনপির সমাবেশে

অনুসন্ধান ২৪ >> ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার দুপুর ২টায় শুরুর কথা থাকলেও ১৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে সমাবেশ। ঘণ্টাখানেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠ।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকাল থেকে ধানের শীষ ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা। তাদের আগমনে দুপুর ১২টার মধ্যেই ভর্তি হয়ে যায় সমাবেশের মাঠ। পরে কেন্দ্রীয় নেতাদের সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর ঘোষণা দেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও বক্তব্য দেবেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। পূর্ব নির্ধারিত সমাবেশ সফল করতে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ থেকে প্রচুর নেতাকর্মী ময়মনসিংহে এসেছেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯