বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রথম স্ত্রীর যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষ

প্রথম স্ত্রীর যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষ

প্রথম স্ত্রীর যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষ: এলাহাবাদ হাইকোর্ট
প্রথম স্ত্রীর যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষ: এলাহাবাদ হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন>>প্রথম স্ত্রী ও সন্তানের যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষরা। আজ বুধবার ভারতের এলাহাবাদ হাইকোর্ট তাঁর পর্যবেক্ষণে এ কথা উল্লেখ করেন।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রকাশ কেশরওয়ানি ও রাজেন্দ্র কুমার তাঁদের পর্যবেক্ষণে বলেন, যদি কোনো মুসলমান পুরুষ বুঝতে পারেন যে, তিনি প্রথম পক্ষের স্ত্রী-সন্তানদের দায়িত্ব নিতে অক্ষম, তবে তাঁর দ্বিতীয় বিয়ে করার ভাবনা থেকে সরে আসা উচিত।

ধর্মনির্বিশেষে কোনো পুরুষ যদি প্রথম পক্ষের স্ত্রীর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন, তবে তিনি প্রথম পক্ষের স্ত্রীকে তাঁর সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না।

কিছু দিন আগে আজিজুর রাহমান নামের উত্তরপ্রদেশের এক বাসিন্দা প্রথম পক্ষের স্ত্রীর কাছ থেকে দাম্পত্যের অধিকার দাবি করে আদালতের শরণাপন্ন হন। কিন্তু আদালত জানান, প্রথম পক্ষের স্ত্রীর অজান্তেই দ্বিতীয় বিয়ে করেছিলেন ব্যক্তি।

একই সঙ্গে আদালত এ-ও উল্লেখ করেন, কোরানআনে বলা হয়েছে একজন মুসলমান পুরুষ সর্বাধিক চারটি বিয়ে করতে পারবেন। কিন্তু সেই ব্যক্তি যদি বুঝতে পারেন যে, তিনি আগের স্ত্রীর সঙ্গে ন্যায়বিচার করতে পারছেন না, তা হলে তাঁর একটির বেশি বিয়ে করা উচিত নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯