বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস

ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস

হাকিকুল ইসলাম খোকন >> ইরানে সম্প্রতি চলা শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি জ্যঁ-পিয়েরে স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণের খবরে আমরা আতঙ্কিত। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর পুলিশ সহিংসতা চালিয়েছে এবং গণ গ্রেফতার করেছে।মাসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর ইরানে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ হচ্ছে।

গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি তরুণীকে রাজধানী তেহরান থেকে ‘যথাযথভাবে’ হিজাব না পরার কারণে আটক করা হয়। তার পরিবারের দাবি, পুলিশ মাসা আমিনির ওপর নির্যাতন চালায়। ঘটনার ৩ দিন পর হাসপাতালে মাসা মৃত্যুবরণ করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জ্যঁ পিয়েরে বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষুব্ধ হওয়ার ‘যথাযথ’ কারণ রয়েছে। নিরাপত্তা বাহিনী সপ্তাহব্যাপী বিক্ষোভকারীদের ওপর আক্রমণের কারণে তরুণরা ইরান ছাড়ছে। তারা বিশ্বের অন্যান্য জায়গায় সুযোগ ও সম্মান চাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯