বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেনিয়া দখলের হুমকি, ক্ষমা চাইলেন উগান্ডার প্রেসিডেন্ট

কেনিয়া দখলের হুমকি, ক্ষমা চাইলেন উগান্ডার প্রেসিডেন্ট

কেনিয়া দখলের হুমকি ছেলের, ক্ষমা চাইলেন উগান্ডার প্রেসিডেন্ট
কেনিয়া দখলের হুমকি ছেলের, ক্ষমা চাইলেন উগান্ডার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন>>ছেলে জেনারেল মুহুজি ক্যাইনেরুগাবা এক টুইটে প্রতিবেশী দেশ কেনিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দেওয়ায় কেনিয়াবাসীর উদ্দেশে ক্ষমাপ্রার্থনা করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভিনি।

জেনারেল মুহুজি ক্যাইনেরুগাবা উগান্ডার সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের প্রধানের দায়িত্বে ছিলেন। সে পদ থেকেও তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বাবা। তবে ৪৮ বছর বয়সি ছেলেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মুসেভিনি।

গত সোমবার কেনিয়া ও অন্যান্য বিষয়ে বেশ কয়েকটি টুইট করেন জেনারেল ক্যাইনেরুগাবা।গত আগস্টে ক্ষমতাচ্যুত কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সমর্থনে টুইটে জেনারেল ক্যাইনেরুগাবা বলেন, নাইরোবি (কেনিয়ার রাজধানী) দখলে নিতে আমি এবং আমার সেনাবাহিনীর দু সপ্তাহও লাগবে না।

প্রেসিডেন্ট মুসেভিনি আজ বুধবার বলেন, সামরিক হোক, বেসামরিক হোক, একজন রাষ্ট্রের কর্মকর্তার জন্য ভাতৃপ্রতিম একটি দেশ নিয়ে এমন বক্তব্য কাম্য নয়। তবে আমি নিশ্চিত, জেনারেল মুহুজি ক্যাইনেরুগাবা একজন খাঁটি আফ্রিকান।

বিশ্লেষকেরা বলছেন, মুসেভিনি এক সময় ‍যখন ক্ষমতা ছাড়বেন, ছেলে যেন যোগ্য উত্তরসূরি হতে পারেন সেজন্য নানাভাবে সুবিধাজনক পদে বসিয়ে তৈরি করে নিচ্ছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯