বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডলারের বিপরীতে ভারতীয় রুপির প্রায় রেকর্ড পরিমাণ দরপতন

ডলারের বিপরীতে ভারতীয় রুপির প্রায় রেকর্ড পরিমাণ দরপতন

ভারতীয় রুপির প্রায় রেকর্ড পরিমাণ দরপতন
ভারতীয় রুপির প্রায় রেকর্ড পরিমাণ দরপতন

নিজস্ব প্রতিবেদন>>মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম প্রায় রেকর্ড পরিমাণ কমে গিয়েছে। ফলে ভারতে আরও মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আরও আগ্রাসী ও কড়া নীতিমালা গ্রহণেরও সম্ভাবনা রয়েছে।

উৎপাদকেরা উৎপাদন কমিয়ে দেওয়ার কথা বলায় অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। ফলে অর্থবছরের শেষ ত্রৈমাসিকের শুরুতেই চাহিদার তিন-চতুর্থাংশ তেল আমদানিকারক দেশ ভারতের নিজস্ব মুদ্রার বাজারও পড়ে গেছে।

ব্লুমবার্গ জানায়, আজ সোমবার ভারতে এক মার্কিন ডলারের বিপরীতে ৮১ দশমিক ৮৯ রুপি পর্যন্ত গুনতে হয়েছে। যা রেকর্ড দাম ৮১ দশমিক ৯৫ রুপির প্রায় কাছাকাছি। অথচ গত শুক্রবারও এক ডলারের বিপরীতে ৮১ দশমিক ৩৫ রুপিতে লেনদেন হয়।

যদিও আজ সোমবার চীন, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অঙ্গরাজ্যে ছুটির দিন হওয়ায় ভারতে তুলনামূলক বৈদেশিক বাণিজ্য কম হয়েছে।

তেল রপ্তানিকারক দেশ ও সংস্থাগুলোর সংস্থা ওপেকপ্লাস জানিয়েছে, তারা উৎপাদন কমিয়ে আনার কথা ভাবছে। এর ফলে হয়তো তেলের দাম ৪ শতাংশ বেড়ে যেতে পারে বলেও জানায় সংস্থাটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯