শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গলাচিপায় ৫৪০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন যুবলীগ সভাপতি আটক

গলাচিপায় ৫৪০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন যুবলীগ সভাপতি আটক

নিজস্ব প্রতিনিধি টিপু মৃধা :: গলাচিপায় আঠার বস্তা ১০টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন পঞ্চায়েতকে আটক করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)। আটককৃত শাহীন ও জব্দকৃত চাল গলাচিপা পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা লঞ্চঘাট এলাকায়।

গলাচিপা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমির কুমার রায় জানান, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। গতকাল মঙ্গলবার ১২ মেট্রিক টন চাল নিয়ে ডিলার শাহিন চরকাজল এলাকার চরশিবা লঞ্চঘাট পৌঁছে। বুধবার বেলা ১২টার দিকে ৩০কেজির ১৮টি বস্তায় মোট ৫৪০ কেজি চাল সরকারি বস্তা ভেঙ্গে আত্মসাতের উদ্দেশ্যে সাধারণ প্লাস্টিকের বস্তায় ভর্তির সময় এলাকার লোকজন ঘেরাও করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন দেয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন শাহিন ও চাল আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয় গলাচিপা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার হোসেন কামাল বলেন, ‘যুবলীগের কেউ অপরাধ করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আমরাও দলীয়ভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে দলীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন বলেন, ‘চরকাজল ইউনিয়নের ডিলার শাহিনকে আটকের পর থানায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯