শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে বিএম ক‌লেজছাত্রসহ নিহত ২ তরুণ

বরিশালে বিএম ক‌লেজছাত্রসহ নিহত ২ তরুণ

অনুসন্ধান ২৪ >> বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় দুই বাইক অরোহী তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশে যা‌চ্ছি‌লো যাত্রীবাহী সাগর পরিবহনের একটি বাস। সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেয় মোটরসাই‌কে‌লে ক‌রে। চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- স্থানীয় চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) এবং একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)। নাজমুল বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকরি করে।

বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাস আটক করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯