রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালের সাউথ ইবনে সিনার মালিক আটক

বরিশালের সাউথ ইবনে সিনার মালিক আটক

বরিশালের সাউথ ইবনে সিনার মালিক আটক
বরিশালের সাউথ ইবনে সিনার মালিক আটক

নিজস্ব প্রতিবেদনঃ সাউথ ইবনে সিনার মালিক আটক রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে বরিশালের সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাওনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ডাক্তার দেখাতে বরগুনা থেকে বৃহস্পতিবার বরিশালে আসেন বাকপ্রতিবন্ধী আমেনা বেগম। তিনি নগরীর মোখলেছুর রহমান ক্লিনিকে গেলে এক দালালের খপ্পরে পড়েন। তিনি আমেনা বেগমকে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসক আমেনাকে দেখে ১০ হাজার টাকায় ৯টি পরীক্ষা করতে দেন। ২৫ মিনিটের মধ্যে ৯টি টেস্টের রিপোর্ট দেয়া হয়। এতে সন্দেহ হয় আমেনার। বিষয়টি তিনি এক আত্মীয়কে জানান। ওই আত্মীয় তাকে ঘটনাটি প্রতারণা বলে জানান।

পরে আমেনা বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। থানার উপপরিদর্শক মো. রেজাউল বলেন, ‘দুপুরে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মালিক শাওনকে আটক করে থানায় আনা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘এক রোগীর টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার থেকে একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯