মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে : মুফতি রেজাউল করীম

দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে : মুফতি রেজাউল করীম

নিজস্ব প্রতিনিধি :: ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সরকার তাদের ব্যর্থতা ও অপরাধকে যেভাবে গুজব বলে অস্বীকার করে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে তাতে একদিন নিজেদের পতনকেও গুজব বলে মিথ্যা প্রচারণা চালাবে, যা তাদের পতন ঠেকাতে যথেষ্ট হবে না।

তিনি বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে দেশে দুর্নীতি এখন মহামারী আকার ধারণ করেছে। এই দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামে অনুশাসন মেনে চলা এবং অনৈসলামিক কর্মকান্ড থেকে ফিরে আসতে হবে।

আজ বুধবার সকাল ১০টায় বরিশালের চরমোনাই মাহফিল মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

পীরসাহেব চরমোনাই বলেন, মুসলিমপ্রধান বাংলাদেশে আল্লাহ, রাসূল (সা:), ইসলাম-মুসলমান ও কুরআন অবমাননা হয় কিন্তু এর প্রতিরোধে কোনো আইন নেই। তিনি বলেন, ইসলামবিরোধীরা স্রাম্রাজ্যবাদীদের মদদে ধর্ম অবমাননা করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করলেও তারা থাকে ধরাছোঁয়ার বাইরে।

তিনি সম্প্রতি ঘটে যাওয়া ভোলার বোরহানউদ্দিনে শহীদদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
মাদরাসায় হিন্দু সুপার নিয়োগ প্রসঙ্গে পীরসাহেব চরমোনাই বলেন, মুসলিমপ্রধান বাংলাদেশে লাখ লাখ যোগ্য আলেম-ওলামা থাকার পরেও সরকার দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে হিন্দুদেরকে বসিয়ে এখন মাদরাসায় হিন্দু ধর্মাবলম্বীকে নিয়োগ দিয়ে মুসলিমপ্রধান বাংলাদেশের জনগণকে কি ম্যাসেজ দিচ্ছে চায় তা জাতির কাছে স্পষ্ট নয়। তিনি বলেন, মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের সরকারি সিদ্ধান্ত দেশবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছে। এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করাসহ ভবিষ্যতে এমন কাজ না করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা কে এম আতিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মাহফিলে সারাদেশ থেকে আগত শ্রমিক নেতা-কর্মীদের নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ এবং বেলা ১১টায় সারাদেশ থেকে আগত ছাত্রদের নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।

২৯ নভেম্বর সকাল ৮টায় পীর সাহেব চরমোনাইর আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯