শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. বরিশাল সদর জেনারেল হাসপাতালের ডাক্তার মোঃ কবির মিয়ার গাফিলতিতে অ্যাপেনডিক্স রোগীদের অপারেশন ১৫ দিনেও হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি অ্যাপেনডিক্স রোগীদের বারবার ওটি থেকে ফেরত দেওয়ার অভিযোগও আছে ডাক্তার মোঃ কবির মিয়ার বিরুদ্ধে। সার্জারী বিভাগের ডাক্তার মোঃ কবির মিয়ার গাফিলতিতে অ্যাপেনডিক্স রোগীদের ভোগান্তি যেনও বেড়েই চলছে। হাসপাতাল সূত্রে জানাযায়, ডাক্তার কবির মিয়ার গাফিলতির কারনে দীর্ঘদিন রোগী ভর্তি হয়ে থাকার পরে, অনেক রোগী সরকারী সদর জেনারেল হাসপাতালের সেবা না পেয়ে চলে যাচ্ছে। আরো জানাযায়, সার্জারী বিভাগের ডাক্তার কবির মিয়া অফিসে আসেন ১০ টায়, তার অফিস কক্ষে মেলে ডজন খানে সুন্দারী নার্সদের আড্ডা। তাছাড়াও ডাক্তারের উপস্থিতিতে নার্সদের পায়ের উপর পা রেখে ফেইস বুক নিয়ে ব্যাস্থ থাকার কথা বলেছেন দায়িত্বরত স্টাফরা। তারা আরও বলেন, ডাক্তার কবির মিয়া হাসপাতালে আসার পূর্বেই তার অফিস কক্ষে বসে মোবাইলে ফেইস বুক নিয়ে ব্যস্ত থাকেন নার্সরা। বাবুগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা মিরাজ বলেন, আমার বাথরুমের রাস্তায় সমস্য হলে সদর হাসপাতালে টিকিট কেটে ডাক্তার কবির মিয়ার কাছে চিকিৎসার জন্য গেলে তার রুমে ৭ থেকে ৮ জন নার্সের মধ্যে বায়ুপথের সমস্য দেখতে চায়, আমি সবাইর মধ্যে দেখাইতে না চাইলে ডাক্তার কবির মিয়া আমার চিকিৎসা না দিয়ে আমাকে বের করে দেয়। ভর্তি হয়ে ফেরত যাওয়া রোগী সালাম বলেন, আমি অ্যাপেনডিক্সের রোগী ১৫ দিন ধরে ভর্তি আছি। কিন্তু কবে যে আমার অপারেশন হবে কি, হবে না তাও জানিনা, এমন চিন্তা ভাবতে না ভাবতে অপরেশনের তারিখ পরে মণটা একটু খুশি হয়। কিন্তু ওটিতে নিয়ে জরুরী মিটিং আছে বলে আমাকে ওটিতে ফেলে চলে যায় কশাই ডাক্তার মোঃ কবির। পরে আমি প্রাইভোট হাসপাতালে ৮ হাজার টাকার বিনিময়ে অপারেশন করাই। তিনি বলেন, আসলে সরকারী হাসপাতালে ওরা ডাক্তার না ওরা কশাই। একই অভিযোগ তুলেন, বারবার ওটি থেকে ফেরত দেওয়া চট্রগ্রাম থেকে আসা পুরুষ সার্জারী ওয়ার্ডের ইক্স টা ২ নং সিটে ভর্তি থাকা রোগী শাহীন মোবাইল নং ০১৭৯৭৮৪৬০৮৬। তিনি বলেন, আমার কুচকিতে চট্রগ্রাম থাকাকালীন ব্যথা অনুভব হলে সেখানে পরিক্ষা করাই রির্পোটে অ্যাপেনডিক্স ধরা পরে। বরিশাল বেড়াতে আসলে আবার ব্যথা অনুভব হয় আমি আমার মামাকে জানাই, সে বলে সরকারী সদর হাসপাতালে ভর্তি হও সেখানে ভালো অপারেশন হয়। কিন্তু ভর্তি হওয়ার ৫দিনের মাথায় আমার অপারেশনের তারিখ পরে আমার পাশে থাকা রোগীরা বলে আপনার কপাল ভালো এতো তারাতারি অপারেশনের ডেট পরেছে, আমি বলেছি আমার মামার পরিচিত লোক আছে বিধায় হয়েছে। কিন্তু প্রথম দিনে ওটিতে নিয়ে ডাক্তারের জরুরী মিটিং আছে বলে ফেরত দিয়েছেন। পরে ডেট পরিলো ৩ দিন পরে, সেই দিন ওটিতে নিয়ে আরও ৩টি পরিক্ষা করাতে বলেন ডাক্তার কবির। করার পরে আবার ডেট পরে ৩ দিন পরে, সেই দিন বলে আমি একা এতো অপারেশন করতে পারবো না, তার চেয়ে আপনি বড় হাসপাতাল শেরে-ই বাংলা সেখানে চলে যান। আমি অপারেশন না করে প্রায় ১২ দিন পরে হাসপাতাল থেকে চলে আসছি। বাকেরগঞ্জ দেউলি থেকে আসা রোগী মানিক (৬৩) বেট নং ৩ মোবাইল নং ০১৩১৩৯১২৩৫৩ বলেন, আমি এই হাসপাতালে ১৬ দিন হয়েছে ভর্তি হয়েছি। কিন্তু ডাক্তার সিটের কাছ থেকে চলে যায় কিছুই বলেন না। দায়িত্বরত নার্সদের কাছে অপারেশন কবে হবে জিজ্ঞাসা করিলে তারা বলেন এতো তারাতারি কোথায় যান। হাসপাতালে আসছেন থাকতে থাকেন। তিনি বলেন, টাকার অভাবে চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে আসছি, কিন্তু কবে যে অপারেশন হবে এই টেনশনে আরো অসুস্থ হয়ে পরছি। তিনি আরও বলেন, ঘরে পাশের বাড়ির এক লোক রেখে আসছি সে কতো দিন আর থাকবে। কেদেঁ কেদেঁ বলেন, টাকা থাকলে এতো দিন হাসপাতালে থাকতে হত না। আসলে গরীবদের কেউ নাই। বাউফল থেকে আসা শ্যামল (৫০) বেট নং ২ মোবাইল ০১৭৪৮১৬৮৬২৬ বলেন, বরিশাল সদর হাসপাতালে ভালো চিকিৎসা হয় শুনে ভর্তি হয়েছি আজ ১৪ দিন। কিন্তু ডাক্তার ভর্তি করেছেন ঠিক, একের পর এক পরিক্ষা দেয়, আর রির্পোটও ঠিক মতো দেখে না। কথা তো বলাই যায় না! হাসপাতালে কতো দিন থাকতে হবে যানি না, আর অপারেশন বা কবে হবে তা ডাক্তারই ভলো যানেন। একে একে ১৪ দিন কেটে গেলে, কিন্তু তাদের কিছুই আসে যায় না। আমি তো গরীব! আমার খেটে খেতে হয়। টাকা অভাবে সরকারী হাসপাতালে আসছি। বাহিরে অপারেশন করতে হয়তো ৮ থেকে ১০ হাজার টাকা লাগতে। কিন্তু তার চেয়ে বেশি খরচ হয় সরকারী হাসপাতালে। ডাক্তারেরা যদি চায় তারাতারি অপারেশন করতে পারে, কিন্তু তাড়াও চায় বেশি সময় নিয়ে অপারেশন করিলে রোগীরা বাহিরের হাসপাতালে চলে যাবে। তিনি বলেন, আমি থাকা অবস্থায় অনেকেই অপারেশন না করে চলে গেছে। গোপান সূত্রে জানাযায়, বেশি ভাগ রোগী হাসপাতালে ভর্তি না করে ফেরত দেয়। অনেক অ্যাপেনডিক্স ভর্তি রোগী, ডাক্তার কবিরের গাফিলতিতে নিজের ইচ্চায় হাসপাতাল থেকে চলে যায়। ভর্তি রোগীদের অভিযোগ, ডাক্তারের গাফিলতির কারনে প্রতিদিন রোগী ফেরত চলে যাচ্ছেন সেবা না পেয়ে। তারা বলেন, ডাক্তারের সাথে থাকা লোকেরা অ্যাপেনডিক্সের ভর্তি রোগীদের অল্প টাকায় ১ দিনের মধ্যে অপারেশনের কথা বলে ডাক্তারের নিজস্ব ডায়াগনিস্টিক নিয়ে গেছে। সরেজমিনে গিয়ে জানাযায়, ডাক্তার কবির মিয়ার গাফিলতির কারণে অপেক্ষামান দালাল অন্য মালিকানাধীন হাসপাতালে রোগীদের অল্প টাকায় অপারেশনের কথা বলে নিয়ে, রোগীদের সাথে প্রতারোণা করছেন। দিনের পর দিন সরকারী সদর জেনারেল হাসপাতাল থেকে ফেরত অ্যাপেনডিক্স রোগীরা ডাক্তার কবির মিয়ার গাফিলতির কারণে প্রতারণার শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে সদর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে দ্বায়িত্বরত ডাক্তার মোঃ কবির মিয়া বলেন, অ্যাপেনডিক্স রোগীদের অপারেশন আমার একার করতে হয়। এতো অপারেশন আমার করা সম্ভম না। তাই বড় হাসপাতাল শেরে-ই বাংলা সেখানে পাঠিয়ে দেই। ভর্তির ১৫ দিন পরে কেনও! ভর্তি রেখে একাধীক পরিক্ষা করার পরে রোগী বাহিরে পাঠানের কারনের বিষয়ে ডাক্তার কবির মিয়া প্রতিনিধির কথার উত্তর না দিয়ে, নিরবতা পালন করেন। এবিষয়ে সদর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আর এমও মলয় কৃঞ্ষ বলই বলেন, বিষয়টি আমি দেখব। জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসানও বলেন, চিকিৎসায় অবহেলার বিষয়ে সিভিল সার্জন বরাবর অভিযোগ দেন। তার কথা মতো আনোয়ার নামে এক ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন বলে অফিস সূত্রে জানা গেছে। এমনকি অভিযোগের বিষয়টি তদন্তধীন অবস্থায় আছে।