বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে বন্যায় ৩৮০ শিশুসহ মৃত্যু ছাড়াল ১১০০

পাকিস্তানে বন্যায় ৩৮০ শিশুসহ মৃত্যু ছাড়াল ১১০০

পাকিস্তানে বন্যায় মৃত্যু ছাড়াল ১১০০
পাকিস্তানে বন্যায় মৃত্যু ছাড়াল ১১০০

নিজস্ব প্রতিবেদন>>বন্যাকবলিত এক নারী রাস্তার পাশে তাঁবু পেতে আশ্রয় নিয়েছেন।প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় ৩৮০ শিশুসহ এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০০ ছাড়িয়েছে।

মঙ্গলবার জাতিসংঘ এই প্রাকৃতিক দুর্যোগকে ‘নজিরবিহীন জলবায়ু বিপর্যয়’ আখ্যায়িত করে বিশ্ব সম্প্রদায়কে পাকিস্তানকে সহায়তার আহ্বান জানিয়েছে।

এদিকে বন্যার পানিতে আটকা পড়া পর্যটকসহ ৩০০ মানুষকে হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর ৫০ হাজারের বেশি মানুষকে দুটি সরকারি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। যেসব স্থানে পৌঁছানে যাচ্ছে না সেখানে হেলিকপ্টার থেকে খাদ্য ফেলা হচ্ছে।

বর্ষাকালের অস্বাভাবিক প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অবকাঠামোগত স্থাপনা এবং ফসলের ব্যাপক ক্ষতি করেছে। বন্যায় দক্ষিণ এশিয়ার এই দেশটির ৩ কোটি ৩০ লাখ মানুষ (দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশ) ক্ষতির মুখে পড়েছেন।

দেশটিতে গত তিন দশকের গড় বৃষ্টিপাতের তুলনায় চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৯০ শতাংশ (মোট ৩৯০.৭ মিলিমিটার) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর পাঁচ কোটি মানুষের বাস সিন্ধু প্রদেশ এই বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। কারণ এই প্রদেশে গত তিন দশকের তুলনায় ৪৬৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী শেরি রেহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রকৃতই দেশের এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে গেছে। এই দুর্যোগের ভয়াবহতাকে তিনিও ‘নজিরবিহীন বিপর্যয়’ আখ্যা দিয়েছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯