বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কারিগরি ত্রুটির কারণে নাসার চন্দ্রাভিযান স্থগিত

কারিগরি ত্রুটির কারণে নাসার চন্দ্রাভিযান স্থগিত

কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে নাসার চন্দ্রাভিযান স্থগিত
কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে নাসার চন্দ্রাভিযান স্থগিত

নিজস্ব প্রতিবেদন>>যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে চন্দ্র অভিযানে নাসার পরবর্তী প্রজন্মের যে রকেটটি রওনা হওয়ার কথা ছিল সোমবার, কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে এসে সেই যাত্রা স্থগিত ঘোষণা করেছেন সংস্থাটির পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-টম্পসন।

রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে এ রকম কারিগরি ত্রুটি নতুন কিছু নয়। তাই বিকল্প উৎক্ষেপণ দিন হিসেবে আগেই ২ ও ৫ সেপ্টেম্বর দুটি সময় ভেবে রেখেছে নাসা। খবর বিবিসির

অ্যাপোলো মিশনে চাঁদের বুকে অবতরণের ৫০ বছর পর আবারও মানুষকে চাঁদে নিয়ে যেতেই নাসার এই অভিযান। যার নাম দেওয়া হয়েছে মিশন আর্টেমিস। এ অভিযানকে নাসার মঙ্গল গ্রহে মানবযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

এই মিশনের মূল চালিকাশক্তি হচ্ছে স্পেস লঞ্চ সিসটেম, যাকে সংক্ষেপে এসএলএস বলা হচ্ছে। এটাই এখন পর্যন্ত নাসার সবচেয়ে আধুনিক মহাকাশ যান
কথা ছিল, কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ৮টা ৩৩ মিনিট, অর্থ্যাৎ বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হবে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পৌঁছে রকেটটি একটি টেস্ট ক্যাপসুল ছুড়ে দেবে।

পরিকল্পনা অনুযায়ী, স্পেস লঞ্চ সিসটেমে করে ওরিয়ন লঞ্চ প্যাডে বসানো হয়। শুরু হয় জ্বালানি ভরাসহ অন্যান্য রুটিন কাজ। কিন্তু নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক আগে দেখা দেয় গড়বড়।

বিবিসি জানিয়েছে, রকেটের যে অংশ তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ট্যাংকের সঙ্গে যুক্ত, সেখানেই ফাটল ধরা পড়ে। নাসার প্রকৌশলীরা তখন বলেছিলেন, তারা ক্রুটি পরীক্ষা করে দেখছেন।

রকেটের চারটি বড় এরএস-২৫ ইঞ্জিনের একটিতেও সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে উৎক্ষেপণের নির্ধারিত সময়ের ৪০ মিনিট আগে থেমে যায় কাউন্টডাউন। পরে জানানো হয়, সময় মতো ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় সোমবারের মতো উৎক্ষেপণ স্থগিত করা হচ্ছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯