বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গাড়িবহরে হামলা

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গাড়িবহরে হামলা

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের গাড়িবহরে হামলা
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদন>>পাটনা জেলার সোহাগিতে এই ঘটনা ঘটে।বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছোড়া হয়েছে পাথর। এতে ভেঙ্গেছে গাড়ির কাচ।

আজ রোববার পাটনা জেলার সোহাগিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিজেপির দিকে। হামলার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা তৈরি হয় সোহাগিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।

পরে বিহারবাসীকে মুখ্যমন্ত্রী নীতিশ সংযত থেকে শান্তি স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্ররোচনায় যেন কেউ পা না দেয়। বিজেপির সব চক্রান্তকে ব্যর্থ করতে হবে ধৈর্য ধরে।

জানা গেছে, হামলার সময় কোনো গাড়িতে উপস্থিত ছিলেন না নীতিশ কুমার। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই হামলা চালান। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিহার পুলিশের ডিজি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিরাপদে এবং স্থিতিশীল আছেন।

এ ঘটনার ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জনবহুল রাস্তায় স্থানীয় কিছু লোক লাঠি, পাথর দিয়ে হামলা চালায়। এরপর আশপাশ থেকে দলে দলে আরও লোক ছুটে এসে গাড়িতে পাথর ছুড়তে থাকে।

হামলার ঘটনার তীব্র নিন্দা উঠেছে ভারতজুড়ে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিহারের রাজ্যপালসহ অনেক রাজ্য ও জাতীয় স্তরের রাজনৈতিক নেতৃত্ব।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই বিজেপির সঙ্গে জোট সরকারের সমাপ্তি ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী আরজেডি ও কংগ্রেসের হাত ধরে মহাজোটের সরকার গড়েন নীতিশ। তার পরেই এই হামলার ঘটনা ঘটল।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯