বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>হাসপাতালের সামনে অপেক্ষা করছেন ভুক্তভোগীদের স্বজনরা। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বুধবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার কাবুল পুলিশ এ তথ্য জানায়।পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, বিস্ফোরণে আরও ৩৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাবুলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ভেঙে চুরমার হয়ে গেছে আশেপাশে থাকা ভবনের কাঁচ।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউই স্বীকার করেনি। কর্তৃপক্ষও কাউকে হামলার দায় এখনো চাপানোর চেষ্টা করেনি।