বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তুরস্ক জ্বালানি নিরাপত্তা জোরদার করেছে: এরদোগান

তুরস্ক জ্বালানি নিরাপত্তা জোরদার করেছে: এরদোগান

অনুসন্ধান ২৪ >> কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে অনুসন্ধানী মিশনের মাধ্যমে তুরস্ক তার জ্বালানি নিরাপত্তা জোরদার করছে। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান এ তথ্য জানিয়েছেন। ইউরোপ যখন আসন্ন শীত নিয়ে উদ্বিগ্ন, তখন তুরস্ক ‘আমাদের জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই কৌশলগত অধ্যয়ন চালিয়ে যাচ্ছে,’ এরদোগান কেন্দ্রীয় কোরাম প্রদেশে একটি অনুষ্ঠানে বলেছিলেন।

‘আমি বিশ্বাস করি আব্দুলহামিদ হান আমাদের জাতির জন্য সুসংবাদ বয়ে আনবে, ঠিক যেভাবে আমরা কৃষ্ণ সাগরে ৫৪ হাজার কোটি ঘনমিটারের (বিসিএম) প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছি,’ এরদোগান বলেছেন। যে মুহূর্ত থেকে আমরা প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করব, এই দেশটি ‘অন্যরকম এবং অনেক শক্তিশালী হবে,’ তিনি যোগ করেছেন।

তুরস্কের আব্দুলহামিদ হান ড্রিলশিপ এই সপ্তাহে ভূমধ্যসাগরে তার প্রথম দুই মাসের মিশনের জন্য যাত্রা করেছে। এটি পূর্ব ভূমধ্যসাগরে অনুসন্ধান কূপ খনন করবে, অন্য দুটি জাহাজ, ইয়াভুজ এবং কানুনি, কৃষ্ণ সাগরে খনন কাজ চালিয়ে যাবে। বহরে সর্বশেষ সংযোজন হল একটি সপ্তম প্রজন্মের জাহাজ। এটি বিশ্বব্যাপী সেরা পাঁচটির মধ্যে একটি যা ১২ হাজার ২০০ মিটার (৪০ হাজার ফুটের বেশি) গভীরতায় ড্রিলিং করার ক্ষমতা রাখে।

এ সপ্তাহের শুরুর দিকে, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডোনমেজ বলেছিলেন যে, তুরস্ক আগামী মার্চের মধ্যে কৃষ্ণ সাগরের আবিষ্কার থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে প্রস্তুত হবে। বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের পটভূমিতে বিশেষ করে ইউরোপ যখন জর্জরিত, ডনমেজ বলেছেন যে, এই শীতে তুরস্কে গ্যাস সরবরাহে কোনো বাধা থাকবে না, যদি সরবরাহকারীরা তাদের চালানের পরিকল্পনা মেনে চলে।

কৃষ্ণ সাগরে তুরস্কের উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত, সাকারিয়া গ্যাসক্ষেত্রটি তুরস্কের সর্বকালের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এর জন্য উত্তরাঞ্চলীয় জোনগুলডাক প্রদেশের ফিলিওস বন্দরে একটি উপকূলীয় গ্যাস প্রক্রিয়াকরণ সুবিধার নির্মাণও চলছে।

সূত্র: ডেইলি সাবাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯