বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লেখক রুশদির ওপর হামলাকারীকে স্বাগত জানাল ইরানের সংবাদমাধ্যম

লেখক রুশদির ওপর হামলাকারীকে স্বাগত জানাল ইরানের সংবাদমাধ্যম

রুশদির ওপর হামলাকারীকে স্বাগত জানাল ইরানের সংবাদমাধ্যম
রুশদির ওপর হামলাকারীকে স্বাগত জানাল ইরানের সংবাদমাধ্যম

নিজস্ব প্রতিবেদন>>লেখক সালমান রুশদির ওপর হামলাকারীকে স্বাগত জানিয়েছে ইরানের একটি সংবাদমাধ্যম। শনিবার ইরানের অতি রক্ষণশীল সংবাদমাধ্যম কায়হান হামলাকারীকে স্বাগত জানায়। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম হাদি মাতার। ২৪ বছর বয়সী এই যুবক নিউ জার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা।

১৯৮৯ সালে সালমান রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল ইরান।

শুক্রবার নিউইয়র্ক রাজ্যের এক অনুষ্ঠানে রুশদির ওপর হামলা হয়। তিনি এখন পেনসিলভানিয়ার এরিতে হাসপাতালের ভেন্টিলেটরে রয়েছেন। কথা বলতে পারছেন না তিনি এবং তাকে একটি চোখ হারাতে হতে পারে।ইরানের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাহসী ও কর্ম সচেতন ওই যুবককে অভিনন্দন যিনি নিউ ইয়র্কে সালমান রুশদির ওপর হামলা করেছেন। আসুন তার হাত চুম্বন করি, যিনি ছুরি দিয়ে ঈশ্বরের শত্রুর ঘাড় ছিঁড়েছেন।

যদিও ইরানের কর্তৃপক্ষ এখনো অনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।ইরানের সংবাদমাধ্যমে তাকে ‘ধর্মত্যাগী’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

কিন্তু ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশ হলেই হুমকির মধ্যে পড়ে তার জীবন। তাকে হত্যার জন্য ফতোয়া জারি করে ইরান।৭৫ বছর বয়সি রুশদি ১৯৮১ সালে তার দ্বিতীয় বই ‘মিডনাইট চিলড্রেন’ প্রকাশের পর আলোচনায় আসেন। যা ব্যাপক প্রশংসা কুড়ায় এবং এ বই তাকে এনে দেয় বুকার পুরষ্কার।

তবে ১৯৯৮ সালে ইরানের প্রেসিডেন্ট মুহাম্মদ খাতামি ব্রিটেনকে নিশ্চয়তা দিয়েছিল যে, তারা এ ফতোয়া কার্যকর করবে না।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে হামলার শিকার হন সালমান রুশদি। খুবই কম সময়ের মধ্যে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯