বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাময়িক স্থগিত মালয়েশিয়ার কলিং ভিসা

সাময়িক স্থগিত মালয়েশিয়ার কলিং ভিসা

অনুসন্ধান ২৪ >> মালয়েশিয়ার সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কলিং ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কার করে নতুন আবেদন পদ্ধতি নির্ধারণের পর তা শীঘ্রই জানিয়ে দেয়া হবে। এর আগে বিষয়টি নিয়ে যথাযথ পর্যালোচনা করা হবে।

এছাড়া ১৪ আগস্টের মধ্যে করা আবেদনগুলো গ্রহণ করে তা ৩১ আগস্টের মধ্যে সাবমিট সম্পন্ন করা হবে বলেও জানানো হয়

এর আগে বৃহস্পতিবার বিদেশি কর্মী নিয়োগে ঘুষ দুর্নীতির অভিযোগে কথিত সিন্ডিকেটের মূলহোতা বেস্টিনেটের প্রধানসহ আটজনকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন এমএসিসি বা এসপিআরএম।

বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পুরাতন আইন সংশোধন করে একটি আধুনিক যথোপযুক্ত পদ্ধতি নির্ধারণ করার জন্য এই সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে। আইন সংস্কারের পর ১ সেপ্টেম্বর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হবে বলেও আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত মার্চ মাসে পার্লামেন্ট কর্তৃক গৃহীত কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২-এ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়। এছাড়া গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, বিবাহিত মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব সুবিধা বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য হবে কি না তা পরিষ্কার করে বলা হয়নি।

খবর : দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯