শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদের বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার মামলা

সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদের বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার মামলা

অনুসন্ধান ২৪ >> আলোচিত দুই হাজার কোটি টাকার পাচারের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদের নামে সাড়ে ৫ কোটি টাকার মানিলন্ডারিং এর অভিযোগে মামলা হয়েছে।বৃহস্পতিবার (৪ আগস্ট) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এ এইচ এম ফুয়াদ (৫২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা। ফুয়াদের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৫৮৬ কোটি টাকা মানি লন্ডারিনের অভিযোগে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দিনগত রাতে ফরিদপুর কোতয়ালী থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এছাড়া সিআইডি’র দায়ের করা এ মামলার তদন্তও সিআইডি করবে।

অভিযোগে বলা হয়, এ এইচ এম ফুয়াদ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ছাত্রছায়ায় থেকে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করার অভিযোগ রয়েছে।

এছাড়া, এই বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূসম্পত্তিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন চাকরিতে নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধ ভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ জুলাই ঢাকার কাফরুল থানায় সিআইডি ইমতিয়াজ হাসান রুবেল ও সাজ্জাদ হোসেন বরকতের নামে দুই হাজার কোটি টাকা মানি লন্ডনের অভিযোগে মামলা করেন ওই মামলার আসামি ফোয়াদ। ফুয়াদ বর্তমানে ওই মামলায় কারাগারে আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯