শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাসপাতাল থেকে কোনো রোগী ক্লিনিকে পাঠাবেন না: স্বাস্থ্য সচিব

হাসপাতাল থেকে কোনো রোগী ক্লিনিকে পাঠাবেন না: স্বাস্থ্য সচিব

অনুসন্ধান ২৪ >> শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি ক্লিনিকে না পাঠাতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

রোববার (৩১ জুলাই) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানো বন্ধ করতে হবে। চিকিৎসকরা অন্য ৫ জনের থেকে আর্থিকভাবে স্বাবলম্বী। আমি বলেছি, আপনারা হাসপাতাল থেকে কোনো রোগী ক্লিনিকে পাঠাবেন না। যদি সার্ভিস না থাকে তাহলে আপনি বলতে পারেন ঢাকায় হাসপাতালে যেতে। যদি চিকিৎসকরা অনুরোধ না শোনে তাহলে ব্যবস্থা নিতে হবে।’

সচিব জানান, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রাংশ নষ্ট থাকার কারণে রোগীদের হাসপাতালের সামনের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। কিছু টেস্টের যন্ত্র রয়েছে ডেট ওভার, আবার কিছু রয়েছে মেরামত করতে হবে। সেগুলো দ্রুত ঠিক করা হবে।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে সচিব বলেন, ‘কোনো জনবল সংকট নেই। স্বাস্থ্য সেবা তো আমরা এখন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দিচ্ছি। আমরা প্রচুর জনবলও নিয়েছি। এখন সমস্যা হচ্ছে, ডাক্তাররা বড় শহরমুখী। ঢাকার মতো শহরে তারা থাকতে চায়। এটা ইক্যুয়াল করার চেষ্টা চলছে।’

এ সময় তিনি আরও বলেন, এই হাসপাতালের আকার অনেক বড়। তাই সমস্যাও বেশি। প্রথমে প্রাথমিক সমস্যাগুলোর উৎস খুজে এর সমাধান করা প্রয়োজন। হাসপাতাল বড় করা কোন সমাধান না।

এর আগে সচিব শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসানসহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯