শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বরিশালে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত-১

অনুসন্ধান ২৪ >> বরিশালের গড়িয়ারপাড়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার (থ্রি-হুইলার) এক যাত্রী নিহত হয়েছেন। বিমানবন্দর থানাধীন ওই এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে রোববার বেলা সাড়ে ১২টার এই দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবহনের আরও ৪ যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক-হেলপার বাসটি ফেলে পালিয়ে গেছে। এবং নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়রা শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহত ব্যক্তির বয়স ৪০ বছর। তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে রহমতপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড়ে বিপরিত দিক থেকে নথুল্লাবাদের উদ্দেশে ছেড়ে দিদার পরিবহনের একটি বাসের সাথে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার এক যাত্রী নিহতসহ আরও ৪ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয়রা নিহত এবং আহত যাত্রীদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেওয়াসহ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তেও কাজ করা হচ্ছে, জানান থানা পুলিশের ওসি কমলেস চন্দ্র হালদার।

বেলা পৌনে ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিহত মাহিন্দ্রা যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। তাছাড়া তার কোনো স্বজনও মেডিকেলে আসেনি। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯