বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিলকেই! শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ঘোষনা

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিলকেই! শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ঘোষনা

অনুসন্ধান ২৪ >> জনগণের কাছে জনপ্রিয় না হলেও শ্রীলঙ্কার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। বুধবার দুপুরে ভোট গণনা শেষে দেশটির পার্লামেন্টের স্পিকার তাকে জয়ী ঘোষণা করেন।

২২৫ জন এমপির মধ্যে স্পিকারসহ ২২৩ ভোট প্রদান করেন। দুইজন এমপি ভোট দেওয়া থেকে বিরত থাকেন। এর আগে সকালে দেশটির পার্লামেন্টে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে এমপিরা ভোট দেওয়া শুরু করেন।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন জানিয়েছে, ১৩৪ ভোট পেয়ে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর বামপন্থি ন্যাশনাল পিপলস ফোর্সের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট।

শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরোধী দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসা। তার সরে দাঁড়ানো এবং দুল্লাসকে সমর্থন জানানোর পরই বিশ্লেষকরা ধারণা করেছিলেন, প্রার্থী তিনজন হলেও মূলত লড়াই হবে রনিলের সঙ্গে দুল্লাসের।

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণবিক্ষোভের মুখে গত বুধবার ভোর হওয়ার আগে গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে পালিয়ে প্রতিবেশী মালদ্বীপে যান। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে পৌঁছান। সিঙ্গাপুর থেকেই তিনি পার্লামেন্টে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান। এ সময়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রনিল বিক্রমাসিংহে জনগণের কাছে অজনপ্রিয়। সংসদে রনিলের দলের কোনো এমপি না থাকলেও রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) এমপিরা তাকে সমর্থন দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯