বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লাখ লাখ রুপি মিলল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে

লাখ লাখ রুপি মিলল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে

অনুসন্ধান ২৪ >> শ্রীলঙ্কার সরকারবিরোধী আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে লাখ লাখ রুপি পাওয়া গেছে বলে দাবি করেছেন । রোববার(১০ জুলাই) স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা করা একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা খুঁজে পাওয়া মুদ্রার নোটগুলো গণনা করছে। উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে শুক্রবার ( ০৮ জুলাই) নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরদিন ওই ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।

মনে করা হচ্ছে, শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজে করে প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি বুধবার পদত্যাগ করবেন বলেও জানা গেছে। শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনা এ তথ্য জানিয়েছেন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ২০২২ সালের মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে দায়ী করে আসছেন আন্দোলনকারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯