বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ক্ষোভে জি-২০ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ক্ষোভে জি-২০ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> ইউক্রেনে হামলার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া সমালোচনা করায় জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবোক জি-২০ জোটের পররাষ্টমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন।
তিনি তার বক্তব্যে রাশিয়ার সমালোচনা করছিলেন। ইউক্রেনে হামলা করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া কথা বলছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।আর এসব বক্তব্যের প্রতিবাদে তিনি সম্মেলনস্থল থেকে ওঠে চলে যান।রুশ কূটনৈতিকরা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি-২০ সম্মেলনের বিকালের অধিবেশনেও যোগ দেননি। ওই সময় ভার্চ্যুয়ালি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার বক্তব্য দেওয়ার কথা ছিল।তাছাড়া তিনি বিকালের অধিবেশনে যোগ দেননি কারণ ওই সময় কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়ার কড়া সমালোচনা করেন।
এদিকে ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এসব সম্মেলনে বড় দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হলেও এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বৈঠক করেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯