বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মো. সাইফুল ইসলাম বরিশালের নতুন পুলিশ কমিশনার

মো. সাইফুল ইসলাম বরিশালের নতুন পুলিশ কমিশনার

অনুসন্ধান ২৪ >> বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছে উপ-পুলিশ মহাপরিদর্শক মর্যাদার কর্মকর্তা (ডিআইজি) মো. সাইফুল ইসলাম। পুলিশের একটি সূত্রে জানা গেছে- সাইফুল ইসলাম এর আগে বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে কর্মরত এই পুলিশ কর্মকর্তা সম্প্রতি উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। পরেই তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা পুলিশ-১ শাখা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩০ জুন) জারি করেছে। ওই প্রজ্ঞাপনে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর রয়েছে।

উল্লেখ করা যেতে পারে- বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন মো. শাহাবুদ্দিন খান। তাকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার এই কর্মকর্তাকে গত মাসে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। পরে ওই পদটিতে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিচিম।

এরই মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। তবে এই পুলিশ কর্মকর্তা কবে কর্মস্থলে যোগদান করছেন সেই বিষয়টি আপাতত জানা যায়নি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯