মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে গ্যাস সিলেন্ডারে ফেন্সিডিল, গ্রেপ্তার ১

বরিশালে গ্যাস সিলেন্ডারে ফেন্সিডিল, গ্রেপ্তার ১

অনুসন্ধান ২৪ >> বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ফেন্সিডিল মাদক ব্যবসায়ী আটক। মঙ্গলবার বিকেলে তাকে শহরের বৈদ্যপাড়া মোড় সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি সুমন মন্ডল (নওমুসলিম) (৪২)।

গ্রেপ্তারের পর গ্যাস সিলেন্ডারটি থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ ঝিনাইদাহ’র শৈলাকুপা থানাধীন খালফুলিয়া গ্রামের মৃত সচীন মন্ডলের ছেলে সুমন মাদকের একটি বড় চালান নিয়ে নথুল্লাবাদ হয়ে বরিশাল নগরীতে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম বৈদ্যপাড়াসংলগ্ন সিঅ্যান্ডবি রোডের মুখে অবস্থান নেয়। এসময় ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে।

অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের এ এসআই মো. জামাল হোসেন জানান, গ্রেপ্তার যুবক ফেন্সিডিলের চালানটি নিয়ে আসার ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করে। গ্যাস সিলেন্ডারের নিচের অংশ কেটে ভেতরে ঢুকিয়ে ফেন্সিডিগুলো নিয়ে এসেছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মাকসুদুল আলম তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। সেই মামলায় বুধবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯