শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদরাসায় ভর্তি বেড়েছে; প্রাথমিকে শিক্ষার্থী কমেছে: গবেষণা

মাদরাসায় ভর্তি বেড়েছে; প্রাথমিকে শিক্ষার্থী কমেছে: গবেষণা

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশে করোনা মহামারীর মধ্যে দেশে প্রাথমিক স্কুলে শিক্ষার্থী ভর্তির হার কমেছে। অন্যদিকে, এই সময়ে মাদরাসায় শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে।
‘করোনা মহামারীর কারণে স্কুল বন্ধের সময়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা- প্রাথমিক শিক্ষা পরিস্থিতি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ইন্সটিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের উদ্যোগে গবেষণাটি করা হয়।

এ গবেষণায় দেখা যায় কওমি, হাফেজিয়া ও নূরানি মাদরাসায় শিক্ষার্থী ভর্তির হার বেশি ছিল।

এ গবেষণার জন্য গত বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে ৬১টি গ্রাম ও ৩৯টি শহর এলাকার প্রায় ১২ হাজার পরিবারের ওপর জরিপ চালানো হয়।

এতে প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার ৪ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী এবং ৩৯৮ জন শিক্ষক অংশ নেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ছিল ৬২ দশমিক সাত শতাংশ এবং প্রাথমিকে ৯৬ দশমিক দুই শতাংশ।

২০২১ সালে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে তা কমে হয় ৪৯ দশমিক ছয় এবং প্রাথমিকে ৯৩ দশমিক ৬ শতাংশ।

অর্থাৎ করোনা মহামারীর সময় ২০২১ সালে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির হার কমেছে।

২০২০ সালে মাদরাসায় পাঁচ বছরের শিশুদের ভর্তির হার ছিল সাড়ে আট শতাংশ। সেটি ২০২১ সালে বেড়ে হয় সাড়ে নয় শতাংশ।

এছাড়া ছয় থেকে ১০ বছরের শিশুদের মধ্যে ২০২০ সালে মাদরাসায় ভর্তির হার ছিল ১১ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে হয় ১৪ দশমিক এক শতাংশ।

মাদরাসায় ভর্তি বেড়ে যাওয়ার কারণ হিসেবে ব্র্যাক ইন্সটিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের প্রোগ্রাম হেড সমীর রঞ্জন নাথ বলেন, কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বাবা-মায়েদের মধ্যে সন্তানদের মাদরাসায় পড়ানোর ঝোঁক বাড়ছে। করোনা মাহামারীর সময় তা বেড়ে গেছে।

তিনি বলেন, একটি কারণ হলো ওই সময় স্কুলগুলো সব বন্ধ ছিল। একপর্যায়ে ওই মাদরাসাগুলো বন্ধ করা হয়। কিন্তু মাদরাসাগুলোর কর্তৃপক্ষ দাবি জানায় যে মাদরাসাগুলো খুলে দিতে হবে, এবং সরকার সেগুলো খুলে দেয়ার অনুমতি দেয়।

বাবা-মায়েরা হয়তো ভেবেছেন স্কুলগুলো বন্ধ, ছেলে-মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তার চেয়ে মাদরাসায় গেলে যদি এক ঘণ্টার জন্য হলেও হুজুর পড়াবে। আর ধর্মশিক্ষাকে কেউ খারাপ বলে মনে করছে না বাংলাদেশে। সুতরাং বাবা-মায়েরা এটা ভেবে বাচ্চাদেরকে মাদরাসায় পাঠাতে পারেন।

কীভাবে মাদরাসায় শিক্ষার্থীর ভর্তির হার বাড়লো এটা ব্যাখ্যা করতে গিয়ে জামেয়া ইসলামী দারুল খাদেমুল ইসলামের অধ্যক্ষ রুহুল আমীন বলেন, মাদরাসাগুলো যেহেতু আবাসিক তাই করোনা সংক্রমণের ঝুঁকি কম।

তিনি বলেন, এখানে তারা কোয়ারেন্টাইনে থাকার মতোই থাকতে পারে। সে কারণে এই দুই বছরে শিক্ষার্থী কমেনি। হিসেব করলে দেখা যাবে বেড়েছে।

ব্র্যাক ইন্সটিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের সমীর রঞ্জন নাথ বলেন, একটা ধারণা রয়েছে যে গরীব ঘরের সন্তানেরা মাদরাসায় পড়ে। কিন্তু সেটা ঠিক না। করোনার সময় দেখা গেছে সব শ্রেণি-পেশার মানুষের সন্তানেরা মাদরাসায় পড়ছে।

তারা স্কুলে ছিল কিন্তু এখন স্কুলে নেই। তাহলে কি তারা ড্রপ আউট? বাবা-মার কাছে জানতে চাইলে তারা বলছেন, না তাদেরকে মাদরাসায় ভর্তি করানো হয়েছে, বলেন তিনি।
সূত্র : বিবিসি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯