শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্যুরিস্ট পুলিশ দর্শনার্থীদের ৪টি পয়েন্টে ৩ সেবা দেবে; পদ্মা সেতু উদ্বোধনে

ট্যুরিস্ট পুলিশ দর্শনার্থীদের ৪টি পয়েন্টে ৩ সেবা দেবে; পদ্মা সেতু উদ্বোধনে

অনুসন্ধান ২৪ >> আগামীকাল শনিবার উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন ঘিরে প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেই সঙ্গে উদ্বোধন পরবর্তী দেশ-বিদেশের যেসব পর্যটক ও দর্শনার্থী এখানে আসবেন ট্যুরিস্ট পুলিশ তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া।

মোহাম্মদ আলী মিয়া বলেন, দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছি আমরা। সেই সঙ্গে দর্শনার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্যও আমরা কাজ করবো।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতু খুলে দেওয়া উপলক্ষে বৃহস্পতিবার বিকালে শিমুলিয়া ঘাট ট্যুরিস্ট পুলিশ, মুন্সীগঞ্জের পদ্মা সেতু জোনে শোভাযাত্রা করে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত আইজিপি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি বলেন, পদ্মা সেতু এলাকায় চারটি ট্যুরিস্ট পয়েন্ট আছে। এসব পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের কাছে গাইডলাইন, চিকিৎসাসেবা ও নিরাপত্তা পাবেন দর্শনার্থীরা।

শিমুলিয়া ঘাট এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ঘাটে এসে শেষ হয়। এ শোভাযাত্রা অংশ নেন অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, সঞ্জয় কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার ও ট্যুরিস্ট পুলিশের মুন্সীগঞ্জ পদ্মা সেতু জোনের ইনচার্জ শাহাদাৎ হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯