বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> শহরের রাস্তাকে তাই সুরক্ষিত করতে দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। শহরে বাইকের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল দুর্ঘটনার সংখ্যাও মেয়র।
এক টুইট বার্তায় তিনি জানান, রাস্তায় অবৈধ বাইকের সংখ্যা বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল বাইকবাহিনীর দৌরাত্ম্যও। বাজেয়াপ্ত করা বাইকগুলোকে গুঁড়িয়ে দিয়ে সেই সব বাইকারকে বার্তা দিলাম, দৌরাত্ম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই কাজ করার চেষ্টা করলে বাইকের এমন হালই হবে বলেও জানান তিনি।