শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদ্মা সেতু পারাপারে ৫ নির্দেশনা

পদ্মা সেতু পারাপারে ৫ নির্দেশনা

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় হাঁটাহাঁটি ও ছবি তোলা নিষেধ জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার এই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

সেতু কর্তৃপক্ষের প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। আর রোববার সকাল ছয়টা থেকে নির্ধারিত টোল দিয়ে যান চলাচল শুরু হবে। পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে সেতু ব্যবহারকারীদের বেশ কিছু নির্দেশনা অনুসরণ করতে প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না। গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না। পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে।

প্রজ্ঞাপনে উল্লিখিত নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো নিষেধ। যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা ও হাঁটা সম্পূর্ণ নিষেধ। তিন চাকাবিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা অযান্ত্রিক যানবাহন নিয়ে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫ দশমিক ৭ মিটারের চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

পদ্মা সেতু ‘অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা’ বলে সেতু পারাপারে এসব নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯