শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে প্রাথমিক শিক্ষকদের ছুটির কারিশমা’ ৫ম শ্রেণির শিক্ষার্থীরা জানেনা বিদ্যালয়ের নাম!

বরিশালে প্রাথমিক শিক্ষকদের ছুটির কারিশমা’ ৫ম শ্রেণির শিক্ষার্থীরা জানেনা বিদ্যালয়ের নাম!

আনোয়ার হোসেন .. গত মার্চ মাঝামাঝি নিজের কাজের অংশ হিসেবে এবং কিছুটা ব্যক্তিগত উৎসাহের কারণে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার কিছু প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এলাম। প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল অপরিছন্ন প্রাক-প্রাথমিকের রুম নেই অনেক বিদ্যালয়ে, যে সকল বিদ্যালয়ে ছিলো তা ব্যাবহারের অনুপোযোগী। সেগুলো নিয়ে মন্তব্য নাই করলাম। কিন্তু সব প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারী। আমি প্রায় ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জিজ্ঞেস করলাম তোমাদের বিদ্যালয়ের নাম বলো, সবাই ক্লাসে কথা বলে না। যারা বলেছে তারা বলল ‘স্যার বিদ্যালয়ের নাম জানিনা।’

৫ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে একটু বেশি সময় কাটিয়েছি। তাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে একটি মেয়ে বলল, কোন শিক্ষক আমাদের বিদ্যালয়ের নাম বলেনি। আমি বললাম এখন তুমি কোন বই পর? মেয়েটি বলিল ইংরেজি বই। বই এর নাম তুমি বলতে পারবে? মেয়েটি পারেনি। পরে ৫ম শ্রেণির ১২ জন শিক্ষার্থীর উদ্দেশে বললাম, ‘তোমাদের ইংরেজি বই এর নাম বল। কেউ পারেনি। সাথে কয়েকজন শিক্ষকও ছিলেন। শিক্ষার্থীর মধ্যে দু’একজন বললেন, ‘স্যার, বই এর নাম ইংরেজিতে গ্রামারে নেই।’ এই উত্তর শুনে পাঠক/ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি কী বলবেন আমি জানি না। তবে, এতটুকু বুঝতে পারবেন যে, প্রাথমিকে বিনামূল্যে বই বিতরণ করা হয়, প্রাথমিকে টিচার্স ট্রেনিংগুলোতে শিক্ষকদের প্রশিক্ষণ হয়, সরকারি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বহু প্রশিক্ষণ হয়, অথচ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষার অবস্থা তথৈবচ।

প্রথমে বাকেরগঞ্জের তিনটি স্কুল পরিদর্শন করে প্রাথমিকের বরাদ্দের দুর্নীতি ও শিক্ষদের ছুটির কারিশমার ভয়াবহ চিত্র দেখা যায়। বরাদ্দের বিষয় নাই গেলাম। অনুসন্ধান কালে দেখা যায়, তিনটি বিদ্যালয়ের মধ্যে দুটিই বন্ধ। ১৩ জন শিক্ষকের মধ্যে ১১ জনই অনুপস্থিত। ৫২ নং সালেমদ্দিন হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষ সবাই অনুপস্থিত। খোঁজ নিয়ে জানাযায়, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ চরিত্রহীনতার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী কমে গেছে। শুধু তাই নয়, সহকারী শিক্ষক রিনা বেগম বাড়ির পাশে স্কুল হওয়ার ইচ্ছা হলে বিদ্যালয়ে আসেন, না হয় না। সহকারী শিক্ষক মাহবুবু মজুমদার রাজনৈতিক নিয়ে ব্যস্থ। ৫৫ নং উত্তর রঘুনাথপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান(হিরন গাজী) স্ত্রী সহকারী শিক্ষিকা তাছলিমা স্বপনাকে দিয়ে চালায় স্কুল। নিজে থাকেন ঠিকাদারী সহ রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্থ। স্ত্রী স্বপনা বেগম তার ইচ্ছা মতো স্কুলে আসেন, নির্ধারীত সময়ের আগেই বাসায় চলে যায় বলে অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজনে। ১২৫নং বজলুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী স্কুল বন্ধ রেখে সহকারী শিক্ষক আবুল হোসেনকে দিয়ে স্কুল রুমে শিক্ষার্থীদের প্রাইভোট পরার অনুমতি দেয়। প্রধানের নির্দেশে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে ক্লাস রুমে প্রাইভোট পরায় আবুল হোসেন অন্য শিক্ষরা বাড়িতে থাকেন অভিযোগ করেন, স্থানীয় লোকজন ও শিক্ষার্থীর অভিভাবকরা। ৫০নং বাকেরগঞ্জ বিশারীকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দেখে মনে হয় মাসের পর মাস ক্লাস হয় না। বিদ্যালয়ের করুন অবস্থার বিষয় খোঁজ নিয়ে জানাযায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধার স্ত্রী উন্নয়নের যে বরদ্দ আসে কোন উন্নয়ন না করে একাই টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা বলেন, স্কুলের বরাদ্দের হিসেব কাউকে দেয় না। ক্লাস নিয়ে কোন বিষয় নয়! ভাগভাটোর নিয়ে ঝামেলা লেগেই থাকে বিদ্যালয়টিতে। এমনকি কমিটি সাজিয়েছে সব প্রধান শিক্ষিকার আত্মীয় ও বাড়ির লোক দিয়ে। তারা আরও বলেন, বিদ্যালয়ের বিষয় কথা বলার সাহস নেই এলাকার মানুষের। ৮০নং ভোজমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বাকেরগঞ্জ প্রায় ৩০টি স্কুল পরিদর্শনকালে এমন অনিমের প্রমাণ পাওয়া গেছে। বরিশাল সদর উপজেলার ১৩০ নং পূর্ব চন্দ্রমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দিকে তাকালে মনে হয় পরিত্যাক্ত কোন ভবন! আসলে সচল স্কুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন কাশিপুর এলাকা থেকে সপ্তাহে ২ দিন কর্মরত স্কুলে যায়, স্কুলে পৌছে বেলা ১২ টায়। সংবাদকর্মীকে বলেন, সরকার ৯টা থেকে আমাদের ডিউটি করতে বলেছেন সরকার। আমি সকাল ৯টায় বাসা থেকে বের হই! যেতে যেতে যে সময় লাগে তা তো ডিউটির মধ্যে পরে। আবার যাওয়ার সময় একই টাইম ধরে চলে জাই, পনে ৫টায় বাসার পৌছাতে পারি। এলাকাবাসীর অভিযোগ, আমাদের সন্তানদের বাড়ির কাছে স্কুল থাকতে ২কিলো দুরের স্কুলে পাঠাই। স্কুলের দায়িত্বে যারাই আছে, সবাই অলস সময় পার করেন। বিদ্যালয়ের পাঠদানের দিকে কোন শিক্ষক খোঁজ নেয় না। তারা মনে চাইলে স্কুলে আসে, না হয় আসে না বলে অভিযোগ এলাকাবাসীর। তারা আরও বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে মাঝে মাঝে এসে সহকারী শিক্ষদের সাথে হাসিঠাট্রা মেরে চলে যায়। মধ্য রাজারচর সরকারীা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল নাহার ইচ্ছা মতো স্কুলে আসেন তার সহকারী শিক্ষক সহ তিনি। পুরানো বিদ্যালয়ের দিকে তাকালে মনে হয় ওটা কোন বিদ্যাকেন্দ্র হতে পারে না। শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থী কমে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর। ৬৭নং নরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ জন শিক্ষকের মধ্যে স্কুলে আসে ২জন, জানতে চাইলে এটিওকে ফোনে ধরিয়ে দেয় তিনি বলেন, সাংবাদিক স্কুল পরিদর্শন করিবে কেনও। আমাদের অফিসার আছে তারা পরিদর্শন করবে, কে স্কুলে আসে আর কে আসে না তা দেখার সাংবাদিক কে! ৬০নং চরপতনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এক জন মাত্র শিক্ষক পাওয়া গেছে, বাকি শিক্ষদের বিষয় জানতে চাইলে সহকারী শিক্ষিকা জানায়, আজ একটু আগেই সবাই চলে গেছে। ১৬০নং চরবুখাই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক গাজী জামাল উদ্দিন ৩ বছর ধরে বিদ্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন পাশে নিজের বাড়িতে ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। এমনকি নির্ধারিত সময়ে কোন শিক্ষকই বিদ্যালয়ে আসে না বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী বলেন, প্রাথমিক বিদ্যালয় দেখভালের কোন অভিভাবক নেই! শিক্ষকদের অবহেলার কারনে শির্ক্ষাথী কমে গেছে। বগুড়া নথুল্লাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সিপটি করে নিয়েছে, এক দিন অর্ধেকে বাকিরা পরের দিন স্কুলে। উত্তর রাজার চর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪ জন শিক্ষক ২ জন করে নিজেরাই ভাগাভাগী করে বিদ্যালয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বেলা ১১ টায় বিদ্যালয়ে যায় ১ টার সময়ে বিদায় নেই বিদ্যালয় থেকে এমন দৃশ্য সংবাদকর্মীর কাছে প্রমাণ আছে বলে জানান তিনি। শুধু চর হোগলা নয়! বেশিভাগ স্কুলেই ১০ টার পরে শিক্ষরা উপস্থিত হয়, বেলা ২ টায় বিদায় নেয় স্কুল থেকে। সরকারী নির্ধারীতি সময়কে তোয়াক্কা করে না প্রাথমিকের শিক্ষরা। এভাবে হাজারও অভিযোগ থাকা সত্তেও ব্যাবস্থা নেয় না উপরস্ত কর্মকর্তা অভিযোগ এলাকাবাসীর ও কমিটির লোকদের। কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক লাল হাওলাদার প্রায়ই থাকেন বিদ্যালয়ে অনুপস্থি সহকারী শিক্ষরা অফিস কক্ষে বসে মোবাইল নিয়ে ব্যস্ত সময় পার করেন, আর তাদের দুপুরের খাবার রান্না করেন ৫ম শ্রেনীরি শিক্ষার্থীরা এমন অভিযোগের ভিডিও দেয় স্থানীয়রা সংবাদকর্মীর কাছে। তাদের কথা এবং ভিডিও সত্যাত প্রমানের জন্য ১২-৩০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের জন্য পাক করা অবস্থায় শিক্ষার্থীদের পাওয়া যায়। শিক্ষার্থীরা জানান, এক এক দিন আমরা ভাগাভাগী করে স্যারেদের জন্য রান্না করি। কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়র গিয়ে কোন শিক্ষক পাওয়া যায়নি। পাশের রুম থেকে এক জন এসে বলেন, কাকে চান। শিক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি খবর দিচ্ছি স্যারে চলে আসবে। কোথায় থেকে আসবে? জানতে চাইলে, আরোও কিছু লোক চলে আসেন। তারা সবাই বলেন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বাড়িতে মুরগীর খামার করেছে, বেশি সময় সেখানে এবং গরুর জন্য ঘাস আনতে বিলে যায়। তারা আরোও জানান, কোন অফিসার বিদ্যালয়ে আশার কথা শুনলে তিনি আসেন। কথার মধ্যেই তিনি লঙ্গি পড়া অবস্থা বিদ্যালয়ে হাজির! সংবাদকর্মী দেখে বলেন, আসে সামনে চার দোকান আছে সেখানে যাই। বিদ্যালয়ে পিয়ন নেই, তাই মেহমান আসলে আপ্যায়ন করাতে আমাদের কষ্ঠ হয়। বিদ্যালয়ে এমন শিক্ষক ও শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, করোনা কালীন সময়ে বিদ্যালয় বন্ধ ছিলো’ তাই এখনও ঠিক হয়ে উঠতে পারিনি। উত্তর পানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন পানবাড়িয়া বিদ্যালয়ে, উত্তর পঞ্চিম চর আইচা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা শিক্ষকদের উপস্তিতিতে বিদ্যালয়ের নাম বলতে পারেনি। শিক্ষকরা বলেন, করোনাকালীন সময় স্কুল বন্ধ গেছে তাই ওদের মনে নেই। আস্তাবাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খয়েরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরকাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর আইচা-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কর্ণকাঠী হাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কর্ণকাঠী আর আর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরকাউয়া মাতৃ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য কড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধর্মাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শোলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাকরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম শোলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩টার সময় প্রধান শিক্ষক সহ মাত্র দুই শিক্ষক স্কুলে পাওয়া গেছে ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়ের নাম জানতে চাইলে শিক্ষকদের উপস্থিতিতে কেউ বলতে পারেনি। শিক্ষকরা নিরব! দক্ষিন কড়াপুর মরজিদবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরবাড়ীয়া লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মোঃ রাশেদ মিলনের বিরুদ্ধে এলাকাবাসীর হাজারও অভিযোগ, রাশেদ মিলন ঠিক মতো স্কুলে আসে না। সহকারী শিক্ষরা ১০টায় আসে ২.৩০ মিনিটে স্কুল ছুঁটি দিয়ে যার যার বাড়িতে চলে যায়। সাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জুমিনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নয়ানী আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরকাঞ্জী আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিনারের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কুন্দিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সারুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, টুংগীবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বদিউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পতাং সরকারী প্রাথমিক বিদ্যালয়, নেহালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরকেউটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোমরাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাষী পাতাং সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোল্লার হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভেদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভেদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর পঞ্চিম ভেদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পঞ্চিম ভেদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে ভর্তিও জন্য ২শত টাকা চাদা আদায়ের প্রমান সহকারে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকরা অনুপস্থিত থাকে বলে অভিযোগ এলাকাবাসীর। মধ্য টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজেরা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীনাপাণি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মতাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাউনিয়া পৌর সরকারী প্রাথমিব বিদ্যালয়, ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পলাশপুর আলহাজ¦ দলিল উদ্দিন ভাটার খাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নবআর্দশ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নতুন চর কামার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরজাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হরিণাফুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চহঠা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রুইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর হিজলা তলা কাজেম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষকরা মাঝে মাঝে বিদ্যালয়ে হাজিরা দিয়ে ঘণ্টাখানেকের মধ্যে হাওয়া হয়ে যান বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা বলেন, এসব বিষয়ে খোঁজ খবর রাখেন না সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি। এমনকি এসব বিদ্যালয়ে পরিদর্শনে যান না সংশ্লিষ্ট সহকারী উপজেলা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ফলে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ উপবৃত্তি দিচ্ছে। এসব স্কুলের শিক্ষক-কর্মচারী শতভাগ সুযোগ সুবিধা ভোগ করেন। অথচ বিদ্যালয়গুলোতে তাদের উপস্থিতি একেবারেই অনিয়মিত এবং নগণ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠ নজরদারি না থাকায় শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়গুলোতে নিয়মিত উপস্থিত না হয়ে উপজেলা শিক্ষা অফিসে শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের সাথে আঁতাত করে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করে নিচ্ছেন। বিদ্যালয়গুলোতে শিক্ষকগণ অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীরা নিজেরা খেলাধুলা ও খোশগল্প করে বাড়ি ফিরছে। প্রাথমিক বিদ্যালয়ে অনুসন্ধানে গিয়ে শিক্ষকদের ছুঁটির কারিশমা ধরা পরে সংবাদকর্মীদের কাছে। ২০১৭ সাল থেকেও কেউ চিকিৎসা ছুঠিতে কাটছে। কেউ বা পারিবারিক সমস্য নিয়ে ছুটিতে আছে, আবার কেউ ট্রেনিং থেকে আসছে বলে ছুটি নিয়েছে। মাতৃত কালীন ছুটিতে আছে অনেকে। তবে প্রাথমিকের ছুটির কারিশমা ভিন্ন! আসলে এমনই নিয়ম করেছে কি সরকার’ যে ছুটি পাশ হওয়ার আগে ছুটিতে যেতে পারে প্রাথমিকের শিক্ষরা। ৯০ পার্সেন স্কুলের শিক্ষরা বাড়ীতে বসে ছুটির আবেদন করেন। ছুঁটির সময় শেষ হলে তখন ছুটির দরখাস্ত স্কুলে পৌছায়! চিকিৎসার ছুটি কাটায়, অবসর প্রাপ্ত চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে মাসের পর মাস ছুটিতে প্রাথমিকের শিক্ষরা। ভারতে চিকিৎসা করাতে যাবে বলে ছুটি নিয়ে কুয়াকাটা পরকীয়া প্রেমিকের সাথে সময় পার করার দৃশ্যর ডকুমেন্ট সংবাদকর্মীর কাছে। যত আজব ছুটির কারিশমা প্রাথমিক বিদ্যালয়ে তার প্রমাণ। বেশি ভাগ প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষকদের নাম জানেন না। শিক্ষার্থীদের সাথে সংবাদকর্মীরা কথা বলে জানতে পারেন যে, শিক্ষার্থীরা ক্লাসে আসেনি। কারণ শিক্ষকরা বিদ্যালয়ে আসেন না। সংবাদকর্মীরা কিছু অভিভাবকের সাথে কথা বলে জানতে পারেন, মাঝে মধ্যে শিক্ষকরা এলেও খাতায় সই করে চলে যান। অন্য একটি বিদ্যালয়ে গিয়ে দেখা পান আর একজন মহিলা শিক্ষক যাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমাসে ২ হাজার টাকা দেন তাকে। বিনিময়ে তিনি ক্লাস করান। চন্দ্রমোহন আর এম হাই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১ টার সময়ে ১ম শ্রেনীর ক্লাসে যায়নি কোন শিক্ষক। কারন জানতে চাইলে প্রধান শিক্ষক শাহিনা আক্তার বলেন, আজ তাদের ক্লাস নেই! কি কারণে নেই, রুটেন দেখে তিনি বলেন, তাদের ক্লাস তো আছে? কেউ যায়নি এখনও! এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ নাগরিকদের জন্য শিক্ষার ব্যবস্থা। কে এ নিয়ে কথা বলবেন? আমাদের মনে একটি প্রশ্ন জাগে। আর সেটি হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের একই চিত্র। কিন্তু এসব এলাকার জনপ্রতিনিধিদের এসব বিষয়ে কোনো আগ্রহই কি নেই যে, তাদের এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর এই করুণ হাল হলে ভবিষ্যৎ প্রজন্মের কী হবে? এ নিয়ে তাদের কোনো চিন্তা কি নেই? সংবাদকর্মীরা তো একটি উদাহরণ সৃষ্টি করেছেন। কোথায় টিইও, ডিপিইও, পরিচালক, মহাপরিচালক কেউই খোঁজ রাখেন না প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কী হচ্ছে। অথচ এক জন সংবাদকর্মী বিদ্যালয়গুলো অনুসন্ধানে গিয়ে এই করুণ চিত্র আবিষ্কার করেছেন। প্রাথমিক বিদ্যালয়ে থেকে দিন দিন শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ার কারন আমরা সঠিকভাবে জানি না। এটি কি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নয় বাকি শিশুরা কোথায় গেল, কী হলো, কেন এ রকম হচ্ছে ইত্যাদি জাতিকে জানানো? বিশেষ করে পল্লি এলাকার অবস্থা নিয়ে মাঝে মাঝে কিছু বেসরকারি সংস্থা তথ্য প্রকাশ করে; যেগুলো রীতিমতো বিস্ময়কর। শশুর সার্বিক বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষার আদর্শ স্থান হচ্ছে বিদ্যালয়। তাই, বয়সোপযোগী হয়ে উঠলেই শিশুকে সেই জগতে পাঠাতে হয়। কিন্তু আমাদের এই অবহেলিত অঞ্চলের শিশু শিক্ষার্থীদের কোথায় পাঠাব? শিশুর সামাজিক, সাংস্কৃতিক যোগাযোগ ও মানসিক বিকাশের এক চলমান মঞ্চ বিদ্যালয়। আমরা কি সে ধরনের বিদ্যালয় স্থাপন করতে পেরেছি? শিশুর বেড়ে ওঠায় বিদ্যালয় নানাভাবে সমৃদ্ধ করে। শিশুর বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের সঠিক বৃদ্ধি হলো শারীরিক বিকাশ। আর মানসিক বিকাশ হচ্ছে আচার-আচরণ, চিন্তা-চেতনা। এ সব ক্ষেত্রে পরিবারের পরেই বিদ্যালয়ের স্থান। অবহেলিত এলাকার শিশুরা পরিবারে সে ধরনের পরিবেশ পায় না। রাষ্ট্রের উচিত বিদ্যালয়ে সেসবের ব্যবস্থা করা। কিন্তু কবে হবে সেটি? আমাদের অবহেলিত অঞ্চলসমূহ, দুর্গম এলাকাগুলোর সঠিক পরিসংখ্যান দরকার। কে করবে সেটি? শিশুর মৌলিক চাহিদা শিশুর চিন্তাশক্তির ওপর প্রভাব ফেলে যা তার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। শিশুর মৌলিক চাহিদা অপূর্ণ থাকলে শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যও ক্ষুণ্ন হয়। তাই শিশুদের স্বাধীনতার চাহিদা, আত্মস্বীকৃতির চাহিদা, সক্রিয়তার চাহিদা, নিরাপত্তার চাহিদা এগুলো যাতে তাদের বাসগৃহ এবং বিদ্যালয়ে পূরণ করার সুযোগ পায়, সেদিকে দৃষ্টি দেয়া প্রয়োজন অভিভাবক, সমাজ এবং রাষ্ট্রের। তবে পরিদর্শন কর্মকর্তা এটিও আসাদুজ্জামান বলেন, সবাই আমাদের কলিং। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিতে পারি না। তিনি বলেন, আমিও এক সময়ে শিক্ষক ছিলাম” এখন এটিওর দায়িত্ব পালন করি। তাই শিক্ষকদের মাঝে কিছু অনিয়ম আছে জানি, কিন্তু ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলদার নাহার বলেন, আমার এটিওরা কোন অভিযোগ আমাকে জানায় না। আমি কার বিরুদ্ধে ব্যাবস্থা নেব। যতো অভিযোগ আপনার কাছ থেকে শুনি। তিনি বলেন, আমার শিক্ষকদের মধ্যে অনেক গাফিলতি আছে তারা ঠিক মতো বিদ্যালয়ে যায় না আমি জানি। কিন্তু আমার এটিও সাহেবরা কোন ব্যাবস্থা নেয় না, এমনকি আমার কাছেও কোন শিক্ষকদের বিষয়ে রির্পোট করে না বলে জানান তিনি।

তবে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোন মিটিংগে আমাকে রাখেন না। প্রাথমিকের বিষয়ে আমার কিছু বলার নেই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহন লাল দাসকে ফোন দিলে তিনি বিভিন্ন ব্যস্ততার অযুহাত দিয়ে ফোন কেটে দেয়।

প্রধান ও সহকারী শিক্ষকদরে ছুঁটি সহ বিদ্যালয়ে অনুপস্থিতের বিষয়ে বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, শিক্ষকদের চাকরিচ্যুত বদলী বা তাদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেওয়ার অধিকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের। তিনি যে কোন ব্যাবস্থা নিতে পারেন। তার পরেও আমাকে জানিয়েছেন একটি লিখিত অভিযোগ দিয়েন, আমি ব্যাবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯