শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৩ রুটমুখী বাসের ভাড়া নির্ধারণ: ঢাকা টু বরিশাল বাস ভাড়া ৪১২ টাকা

১৩ রুটমুখী বাসের ভাড়া নির্ধারণ: ঢাকা টু বরিশাল বাস ভাড়া ৪১২ টাকা

অনুসন্ধান ২৪ >> পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটমুখী বাসের ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রাজধানীর সায়েদাবাদ থেকে নির্ধারিত গন্তব্যের দূরত্ব হিসাব করে এ ভাড়া নির্ধারণ করা হয়।

বিআরটিএর পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল রুটের ভাড়া ৪১২ টাকা। ঢাকা-রাজৈর-গোপালগঞ্জ রুটে ভাড়া হবে ৫০৪ টাকা। ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা।

ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটের ভাড়া ৬৯৪ টাকা হবে।’

ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা। ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা এবং ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া হবে ৬৩৩ টাকা।

ঢাকা-জাজিরা-শরীয়তপুর রুটের ভাড়া হবে ২১৮ টাকা। অন্যদিকে ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা এবং ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া হবে ৬২৮ টাকা।

অন্যদিকে ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চরফ্যাশনের ভাড়া ৬৫৩ এবং ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯