শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কড়াপুর ইউপি সদস্যের বিরুদ্ধে টি আর বরাদ্দ আত্মসাতের অভিযোগ

কড়াপুর ইউপি সদস্যের বিরুদ্ধে টি আর বরাদ্দ আত্মসাতের অভিযোগ

অনুসন্ধান ২৪ >> মসজিদের পুকুরের পাইলিং সহ রাস্তার কাজ না করেই টি আর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহিরুল ইসলাম মিরনের বিরুদ্ধে।

উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানাযায়, ২০২১-২০২২ অর্থ বছরে টি আর কর্মসূচির আওতায় (নন সোলার) প্রকল্পের ১ম কিস্তির প্রকল্প উত্তর কড়াপুর শাকিল আহম্মেদ জাকির এর বাড়ী হইতে বৌশের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ ও উত্তর কড়াপুর নজিমুন নেছা মসজিদ পাশের পুকুর অংশ পাইলিং করণ এর জন্য প্রকল্প ১ লাখ ১৪ হাজার ও রাস্তা নির্মাণ ও পুনঃনির্মাণের জন্য ১ লাখ ১৪ হাজার টাকা বরাদ্দের কাজ না করেই আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে জানাযায়, উত্তর কড়াপুর নজিমুন নেছা মসজিদের পাশের পাইলিং করন এর পাশ দিয়ে বিআরডিপি পিআরডিপি-৩ এর প্রকল্প ৮০ হাজার টাকা বরাদ্দের কাজে চাকলাদার বাড়ীর মালিকদের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে সোলিং এর কাজ করেন ইউপি সদস্য জহিরুল ইসলাম মিরন। চাকলাদার বাড়ির মালিকরা বলেন, আমাদের বাড়ির রাস্তা করতে হলে মসজিদের ঘাটলার পাশ থেকে পাইলিং করতে হবে বলে ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন। তারা বলেন, মেম্বার জানায় পাইলিং করতে যে কাছ লাগাবে সেগুলো আপনাদের দিতে হবে। আর আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে লেভার দিয়ে পাইলিং এর কাজ করাবো। চাকলাদার বাড়ীর লোকেরা বলেন, মেম্বারের কথা মতো সকল পাইলিং এর গাছ আমরা দিয়েছি। তারা আরোও বলেন, আমাদের বাড়ী পর্যন্ত রাস্তা আনতে আমাদের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছে তাতে দুঃখ নেই, কিন্তু নিম্ম মানের ইট দিয়ে কাজ করেছে, মনে হয় চলতি বছরও যাবে না এই রাস্তায়।

মসজিদ কমিটির লোকেরা বলেন, মসজিদের নামে কত টাকা বরাদ্দ হয়েছে আমরা জানতে চাইলে ইউপি সদস্য আমাদের জানায়নি। তারা বলেন, ইউপি সদস্য বলেছে টাকার কথা বলিলে আপনারা কি করতে পারবেন! তার চেয়ে জানার দরকার নেই।
শাকিল আহম্মেদের বাড়ির রাস্তার খোজে সরজমিনে গেলে দেখা যায়, টি আর প্রকল্পে উত্তর কড়াপুর শাকিল আহম্মেদ জাকির এর বাড়ী হইতে বৌশের বাড়ী পর্যন্ত যে রাস্তা নির্মাণের ১ লাখ ১৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই রাস্তা কাগজে আর বাস্থবে মিল নেই। তবে ইউপি সদস্য ওই বরাদ্দ দিয়ে অন্য একটি রাস্তার কাজ করেছে বলে মোবাইলে জানান। তার কাজের পরিচয় দেওয়া অন্য রাস্তাটি বরাদ্দের তুলনায় রাস্তাটি অতি ছোট। রাস্তায় দায়সারা ভাবে সামান্য মাটি কাটা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কড়াপুর গ্রামের একাধিক ব্যাক্তি বলেন, জহিরুল ইসলাম মিরণ এক সময় ওয়ার্ডেও ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলো। করুন অবস্থায় গেছে তার জীবন। হঠাৎ সাবেক চেয়ারম্যানের আমলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে রাতারাতি হয়ে যায় লাখো পতি। এলাকার মানুষকে রেশন কাড, সরকারী ঘর দিবার কথা কৌশল হাজার হাজার টাকা নিয়ে নেয় ইউপি সদস্য জহিরুল ইসলাম মিরণ। তারা বলেন, বর্তমন সময়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দোহাই দিয়ে এলাকা রাজত্ব কায়েম করছে মিরণ। এক কথায় তার বিরুদ্ধে কথা বলার সহস পায় না কেউ। প্রতিবন্ধি মোসারেফের ছেলে বলেন, আমার বাবার দু চোখ অন্ধ। তাকে ঘর দেবার কথা বলে ৭৬ হাজার টাকা নেয় মিরন। শুধু তার ছেলেই নয়, এলাকার একাধীক ব্যক্তি টাকা নেওয়া বিষয়ে জানেন। এলাকাবাসী বলেন, মোসারেফের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে এলাকার মানুষের মাঝে জানাযানি হয়। এমনকি মন্ত্রীর পর্যন্ত জানেন। কিন্তু মিরণ মোসারেফকে ভয় দেখিয়ে টাকা নেওয়া বিষয়টি মিথ্যা কথা, এমন কথা মোসারেফের মাধ্যেমে বলিতে বলিয়া, রেকর্ড করে তা মন্ত্রীকে শুনায় বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী বলেন, জহিরুল ইসলাম মিরণ পর পর দুই ভাই নির্বাচিত মেম্বার তবে এলাকার জন্য কিছুই করেননি তিনি। সরকারী সুযোগ দিবার কথা বলে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে মিরন, ভয়ে ভুক্তভোগীরা মুখ খুলছে না।
বৌশের বাড়ী এলাকার লোকেরা বলেন, এই রাস্তার জন্য ১লাখ ১৪ হাজার টাকা বরাদ্দ পেয়েছে। এই কথা কোন দিন জানতাম না। আর যেনও কি হবে? ওয়ার্ডে কোন কাজ নেই সরকার তো বরাদ্দ দেয় সেই বরাদ্দ কোথায় যায়! তারা বলেন, সরকার ঘোষনা করেছ গ্রাম হবে শহর। কিন্তু জীবনে সরকারের ঘোষন বাস্থবায়ন হবে না। তবে এক সংবাদকর্মী বলেন, উপজেলা পরিষদের ভিতরে বসে একাধীক ইউপি সদস্যর উপস্থিতিতে ইউপি সদস্য মিরণ বলেন, যে সাংবাদিক আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিবে, তার বিরুদ্ধে মামলা নয়? হবে হামলা! তিনি বলেন, প্রকাশে মিরণ বলেন, এখন মন্ত্রীর লোক আমি মিরণ। এখন কোন সাংবাদিক বা চাকুরীচীজী কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে ইউপি সদস্য জহিরুল ইসলাম মিরণ জানান, প্রকল্পের কাজ কি হয়েছে বা কি করেছি সেটা আমার বিষয়! তবে কিছুক্ষন পরে সংবাদকর্মীকে মিরন বলেন, ভাই মেম্বার হয়েছি কিছু টাকা তো আয় করতে হবে। আর এখন মন্ত্রীর লোক হয়ে যদি না পারি কখন করবো। এই বলে সংবাদকর্মীকে কিছু টাকা দিতে চায়, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিনিধি জানান।

তবে এমন অনিয়ম পুরো ইউনিয়নের ইজিপিপির কাজেও ৪০ দিনের কাজের তালিকায় হতদরিদ্রর নাম থাকিলেও বাস্তব কাজে গোপালগঞ্জের মানুষ। কাবিখা ৯.৬শত মেঃটন চালের বরাদ্দের কাজ ৩ দিনে ভেকু দিয়ে শেষ। ৯.৬শত মেঃটন গমের সোলিং কাজেও অনিয়ম। এক কথায় সরকারী নিয়ম নিতি তোয়াক্কা করে না জন প্রতিনিধিরা।

জানতে চাইলে রায়পাশা কড়াপুর ইউপি চেয়ারম্যান শাহারিয়া বাবু জানান, ইউপি সদস্য মিরন কোন প্রকল্পের কাজ করছে তার কাছ থেকে জানেন। কোন প্রকল্পের কাজ করছে তা আমার জানা নেই। তিনি আরও বলেন, ইউএনওর কারনে যে টাকা ফেরত গেছে সেই টাকা আমাদের দিতে বলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, অনিয়মের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করবে তা হতে দেওয়া হবে না। । বাস্তবায়িত প্রকল্প পরিদর্শণ করে বিল দেওয়া হবে। প্রকল্প কাজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯