শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাকের পার্টি জাতীয় নির্বাচন

জাকের পার্টি জাতীয় নির্বাচন

জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় জাকের পার্টি জাতীয় নির্বাচনে অংশগ্রহন করে।

৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে প্রার্থী দিয়ে ব্যাপক হৈ চৈ ফেলে দেয়। অনেকটা ধুমকেতুর মতো নির্বাচনী রাজনীতির মঞ্চে আবির্ভূত হয় জাকের পার্টি। নির্বাচনী বৈতরনী পার হওয়ার তথাকথিক প্রচলিত সংস্কৃতি পরিহার করে, নির্বাচনী যুদ্ধে প্রচন্ড সাহসিকতা নিয়ে নিশ্চিত বিপর্যয়ের আশংকা সত্বেও গুণগত পরিবর্তনের সূচনা করে। অর্থ্যাৎ প্রচলিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ না যেয়ে ভাগ্যাহত মানুষকে পরিবর্তনের আহবান জানায়। একেবারেই আনকোরা ও ক্ষেত্রবিশেষে অভিজ্ঞদের সমন্বয়ে গড়া প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকরা বাড়ী বাড়ী যেয়ে জনগনকে তাদের ভোটাধিকারের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরীর কাজে নেমে পড়ে। অত্যন্ত কম সময়ের দুঃসাধ্য এ অভিযাত্রায় জাতীয় নির্বাচনী রাজনীতিতে প্রথম বারের মতো গুণগত পরিবর্তনের মহান কাজ সহজসাধ্য ছিল না। তারপরেও অল্প সময়ের প্রচেষ্টায় বেশ কিছু আসনে দারুন সাড়া পায় জাকের পার্টি।

এ আসনগুলোতে প্রতিদ্বন্দী রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত প্রার্থীরা পরাজয়ের আশংকায় পড়েন। অন্যদিকে সারাদেশে জাকের পার্টির প্রার্থী, নেতা-কর্মী, সমর্থক শুভানুধ্যায়ীরা প্রবল উৎসাহ, উদ্দীপনা নিয়ে জনগনের দ্বারে দ্বারে যান। পার্টির প্রতীক গোলাপ ফুল ভিন্ন তাৎপর্য ও ভালোলাগা নিয়ে গ্রহনযোগ্যতা পায় দেশব্যাপী। গোলাপের সুবাস জনগনের কাছে পৌছানোর প্রাথমিক অভিযানে দারুন সফলতা পায় জাকের পার্টি।

সে সময়ে পত্রপত্রিকাও ইাতবাচক গুরুত্ব দেয়। রাষ্ট্রীয় এবং তখন দেশেরও একমাত্র ইলেকট্রনিক প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সে সময়ের জাকের পাটির্র সুপ্রীম কমান্ড কাউন্সিল সদস্য পীরজাদা আলহাজ্জ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সুদীর্ঘ বক্তৃতায় জাকের পার্টি গঠনের ঐতিহাসিক প্রয়োজন ও তাৎপর্য, আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য এবং নির্বাচনী মেনিফেষ্টো তুলে ধরেন। তাঁর বক্তৃতায় নতুন আশার সঞ্চার হয় জনমানসে।দেশ ও জাতির সংকট নিরসন ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন স্রোতধারার সন্ধান পায় জাতি। এদিকে, আগাম নির্বাচনী জরিপে জাকের পার্টি নতুন দল হিসাবে বেশ আধিপত্য বিস্তার করে।পূর্বাভাস দেয়া হয়, জাকের পার্টি প্রথম অংশগ্রহনেই সন্মানজনক আসন পাচ্ছে। তারপরেই ঘনিয়ে আসে নির্বাচনের চূড়ান্ত দিন। ওদিকে ক্ষমতার রাজনীতির চিরচেনা ইঞ্জিনিয়ারিংও চরম রূপ নেয়।

২৭ ফেব্রুয়ারী নির্বাচনের দিন পরিবর্তনের বুক ভরা আশা নিয়ে জনগন নিজ নিজ ভোটকেন্দ্রে যায়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটদান চলে। সন্ধ্যায় দেশবাসী একমাত্র ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত লাইভ নির্বাচনী ফলাফল দেখায় মনোনিবেশ করে। কিন্তু আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রথম থেকেই দেখা যায়, জাকের পার্টির প্রার্থীরা কম ভোট পাচ্ছেন। পরবর্তী কয়েক ঘন্টায় দেখা গেলো জাকের পার্টিকে দুঃখজনকভাবে অত্যন্ত অসুানজনক ভোটের কোটায় নিক্ষিপ্ত করা হচ্ছে। একটি পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাকের পার্টির অগ্রযাত্রা থামিয়ে দেয়ার অপচেষ্টা হলো। এ ফলাফলে স্তম্ভিত হয় প্রকৃত দেশপ্রেমিক মানুষ। জাকের পার্টির অসংখ্য নেতা-কর্মী,সমর্থক, শুভানুধ্যায়ী হতবাক হয়ে পড়েন। জাতির সামনে জাকের পার্টিকে অসুান করার এহেন অপচেষ্টা অবশ্য খুব একটা সফল হয় নি। কিছু দিনের মধ্যেই নব উদ্যমে কাজ শুরু করে জাকের পার্টি।

নির্বাচন পরবর্তী অভিজ্ঞতায় কার্যকরভাবে সাংগঠনিক কাঠামো পূণর্বিন্যাস ও বিস্তৃতির কাজ শুরু হয়। এবার সাংগঠনিক শৃঙ্খলও নতুন সাজে সজ্জিত করা হয়। পীরজাদা আলহাজ্জ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী জাকের পার্টির চেয়ারম্যান নিযুক্ত হন।

একে একে পূনর্গঠিত হতে থাকে জেলা কমিটি, থানা কমিটিসহ অন্যান্য কমিটি। এর পরের ৫ বছরে জাকের পার্টি নানা কার্যক্রমের মধ্য দিয়ে তার অগ্রযাত্রা অব্যাহত রাখে।

রাজনীতির মাঠে পথ পরিক্রমনের গতিধারায় ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয় আরেকটি জাতীয় নির্বাচন। এবার নির্বাচনী কর্মকান্ড পরিচালনার পাশাপাশি জনগনের আরো কাছে যান জাকের পার্টি চেয়ারম্যান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশাল বিশাল নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন। সমাবেশস্থলে যাওয়ার পথে যায়গায় যায়গায় স্বতস্ফুর্ত জনতার আবদারে অসংখ্য পথসভায় বক্তৃতা করতে বাধ্য হন। এ সময় সকাল থেকে গভীর রাত অবধি ঝটিকা সফরে জাকের পার্টি চেয়ারম্যান জনগনের মাঝে ব্যাপক প্রাণসঞ্চার করেন।

এবার’৯১ এর গতিধারায় জনমনে একটা আশংকা আগে থেকেই ঘনীভূত হয়। আবারও কি ইঞ্জিনিয়ারিং হবে? শেষ পর্যন্ত সে শংকাই বাস্তবতা লাভ করে। ১৯৯৬’র জাতীয় নির্বাচনে একইভাবে কম ভোটের কোটায় নিক্ষিপ্ত করা হলো জাকের পার্টিকে।
তবে সবচাইতে লক্ষ্যনীয়, পরপর দু’বারের জাতীয় নির্বাচনে জাকের পার্টি ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে আবির্ভূত হলো।

দেখা গেলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাকের পার্টিকে আটকানোর পরেও বেশ কিছু আসনে জাকের পার্টি যে ভোট পেয়েছে ঠিক তার কাছাকাছি বা তার চেয়ে কম ভোটে বৃহৎ রাজনৈতিক দলের প্রার্থী পরাজিত হয়েছে। এর মধ্যে হেভিওয়েট প্রার্থীর সংখ্যাও কম নয়। আত্মপ্রকাশের শুরুতেই একটি রাজনৈতিক দলের ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করতে পারা দারুন অর্জন নিংসন্দেহে।

পরবর্তীতে ২০০১ সালের জাতীয় নির্বাচন যখন আসে, তখন সীমাহীন শোকের সাগরে নিমজ্জিত জাকের পার্টি, দেশে এবং বিদেশে। কারন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের হৃদয়েশ্বর, বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব ২০০১ সালের ১ মে, ১৮ বৈশাখ দারুল বাকায় তশরীফ নেন। মহা শোকের এ আঘাতে দেশ বিদেশে অবর্ণনীয় শোকের আবহে নিপতিত হয় জাকের পার্টির কোটি কোটি নেতা, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং স্রষ্টাপ্রেমী মানুষ। শোকের আঘাত এতটাই তীব্র ও অকষ্মাৎ ছিল যে, বিনা মেঘে বজ্রপাতের মতো সকলে বিপর্যস্থ হয়ে পড়েন।

কঠিন এ সময়ে জাকের পার্টির সর্বোচ্চ নেতা পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব শোককে শক্তিতে পরিনত

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯