শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংবাদিককে অপহরণ চেষ্টায় জরিতদের গ্রেফতারের দাবিতে ব‌রিশা‌লে মানববন্ধান।

সাংবাদিককে অপহরণ চেষ্টায় জরিতদের গ্রেফতারের দাবিতে ব‌রিশা‌লে মানববন্ধান।

অনুসন্ধান ২৪ >> ব‌রিশা‌লে সাংবা‌দিক অপূর্ব অপুর ওপর হামলা এবং অপহরণ চেষ্টার প্রতিবা‌দে ও দোষী‌দের গ্রেফতারে পর দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে ক‌রে‌ছে ব‌রিশা‌লের সাংবা‌দিকরা। বুধবার (০১ জুন) দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব।

ব‌রিশাল টে‌লি‌ভিশন মি‌ডিয়া অ্যাসো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক আকতার ফারক শা‌হিন ব‌লেন, য‌দি শিগগিরই অপুর ওপর হামলাকা‌রীদের গ্রেফতার না হয় তাহ‌লে আমরা পু‌লি‌শের সব কয়‌টি দপ্তর অবরুদ্ধ ক‌রে রাখ‌বো। আমা‌দের য‌দি নিরাপত্তাই না দি‌তে পা‌রে পুলিশ, তাহ‌লে তাদের কাজ‌টি কি। শু‌নে‌ছি যে প্রাইভেকটকা‌রে ক‌রে সাংবা‌দিক অপু‌কে অপহরণ চেষ্টা করা হ‌য়ে‌ছে, সেই প্রাইভেকটকা‌রটি না‌কি এক‌টি শিল্প কারখানায় র‌য়ে‌ছে। কারণ এই ঘটনার সা‌থে জ‌ড়িত একজন ওই প্রতিষ্ঠানের মা‌লি‌কের আত্মীয়। তা‌কেও কেন গ্রেফতার করা হ‌চ্ছে না।

এ‌তে একাত্মতা প্রকাশ ক‌রে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ব‌লেন, শান্ত ব‌রিশাল‌কে অশান্ত করার চেষ্টা কেউ ভু‌লেও কর‌বেন না। তার পরিণতি কিন্তু ভা‌লো হ‌বে না। চার দিন পার হ‌য়ে গে‌ছে সাংবা‌দিক অপুর ওপর প্রকা‌শ্যে হামলাকা‌রীদের গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। অপহরণ চেষ্টায় যে প্রাইভেটকার‌টি ব্যবহার করা হ‌য়ে‌ছি‌ল সেই প্রাইভেরটকার‌তো উধাও হ‌য়ে যে‌তে পা‌রে না। সে‌টিও জব্দ করা হয়‌নি। আমি দ্রুত সম‌য়ের ম‌ধ্যে এই সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেফতারের আহবান জানা‌চ্ছি।

ব‌রিশাল প্রেসক্লা‌বের সভাপ‌তি কাজী না‌সির উদ্দিন বাবু‌লের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এস এম জা‌কির হো‌সে‌নের সঞ্চালনায় আরও বক্তব্য রা‌খেন, মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, মু‌ক্তি‌যোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বিএম কলেজের সা‌বেক অধ্য‌ক্ষ স ম ইমানুল হা‌কিম প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (২৯ মে) বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের বরিশাল অফিসে যাওয়ার পথে অপূর্ব অপুর ওপর প্রথমে হামলা চালিয়ে পরে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। তাদের হাত থেকে ছিটকে দৌড়ে নিজেকে রক্ষা করেন অপু। মামলা হওয়ার পর গত চার দিনেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯