শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

অনুসন্ধান ২৪ >> “জনগণের অংশীদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি” প্রতিপাদ্যেকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে রোববার (২৯মে) সকাল ১১টায় বিএমপি পুলিশের আয়োজনে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান। অনুষ্ঠানের শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস রাসেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ডিবি মো. মনজুর রহমান, শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি মেজর তানভীর রশিদ খান, জেলা প্রশাসক প্রতিনিধি এডিএম রকিবুর রহমান খান, ইউনিসেফ প্রতিনিধি রেপিড একশন ব্যাটেলিয়ন, সিআইডি, এপিবিএন, টুরিস্ট পুলিশ, রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ ও সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন,”বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিবাচক ভূমিকার ফলে বিশ্বে আজ শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ সুপরিচিত। সিয়েরা লিয়নে আজ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। রাস্তাঘাটের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবেও আমরা দেশের অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলছি। আমাদেরকে নিজ দেশের শান্তি প্রতিষ্ঠায় জনগণকে সম্পৃক্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করে যেতে হবে, তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন, তথা সেসব দেশ পুনর্গঠনে এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সাফল্যের শীর্ষে অবস্থান করছে। পরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯