শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বাস দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি

বরিশালে বাস দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি

অনুসন্ধান ২৪ >> মযমুনা পরিবহনের যাত্রীবাহী বাসের চালক ঘুমিয়ে পড়ে নিয়ন্ত্রণ হারালে বাসটি বরিশালের উজিরপুরে আজ রোববার ভোরে দুর্ঘটনায় পড়ে। এতে ১১ জনের প্রাণহানি হয়েছে। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। একাধিক ব্যক্তির ভাষ্য, বাসের চালক ঘুমিয়ে পড়লে বাস রাস্তার পাশে চলে গিয়ে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাস্থলে নিহত ফরিদপুরের নগরকান্দার সুতার বাড়ি গ্রামের সেন্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জের সুন্দরকাঠি গ্রামের রমজান আলী (৩৮) ও উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মাধব শীল (৪৬), ঝালকাঠি সদরের নয়ড়ী গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন (৯), পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর ভেচকি গ্রামের নজরুল ইসলাম আকন (৩৬) ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী তাজনেহার (২৩) এবং বরগুনার বেতাগী উপজেলার কাজিরবাদ গ্রামের হালিম মিয়া (২৫)। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

বাসের যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলের আইয়ুব আলী হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে ঘুমন্ত চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি তখন সড়কের পূর্ব পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খায়। বাস দুমড়েমুচড়ে যায়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯