বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেসিডেন্ট রাজাপক্ষে চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবেন

প্রেসিডেন্ট রাজাপক্ষে চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবেন

অনুসন্ধান ২৪ >> চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা। এবং রাজাপক্ষে পরিবারের কেউ-ই থাকবেন না ওই নয়া মন্ত্রিসভায়। দেশে চরম নৈরাজ্যের আবহে বুধবার এমনটাই ঘোষণা করলেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন গোতাবায়া। সেখানে তিনি জানান, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকেই স্থির হয় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং তরুণ প্রজন্মের নেতাদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি।

অর্থনৈতিক সঙ্কট নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে মাহিন্দা রাজাপক্ষে। তার পর থেকেই দেশের পরিস্থিতি ক্রমে জটিল হয়েছে। এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যে নতুন মন্ত্রিসভা তৈরির আশ্বাস দিলেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্টের কথায়, “নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করব আমি এবং সাধারণ মানুষের বিশ্বাস রয়েছে, এমন নেতাদের নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

সূত্র: টাইমস নাউ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯