মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিদ্যমান সড়ক সংস্কারের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যমান সড়ক সংস্কারের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

অনুসন্ধান ২৪ >> প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সড়ক নির্মাণ না করে বিদ্যমান সড়কগুলোর রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে বলেছেন। আজ মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। একনেক বৈঠকে ভার্চুয়ালি গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেছেন, বিদ্যমান সড়কগুলো মেরামত করতে হবে। নতুন নির্মাণে ব্রেক দিয়ে পুরাতন সড়কে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। নতুন সড়ক আর না বানিয়ে, চলমান সড়ক রক্ষণাবেক্ষণের পরিধি বাড়াতে নির্দেশনা দিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশে সড়কের ঘনত্ব বেশি। এ জন্য নতুন সড়ক নির্মাণে ব্রেক দিয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা প্রচুর সড়ক করেছি। এখন এগুলোর রক্ষণাবেক্ষণসহ প্রশস্ত করতে হবে। এটাই ছিল আজ প্রধানমন্ত্রীর মূল বার্তা। তিনি বলেন, আইটি সেক্টরে আমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফ্রিল্যান্সাররা আইটিতে দক্ষ হয়ে ভালো আয় করছে। প্রধানমন্ত্রী এই বিষয়টি এপ্রিসিয়েট করেন এবং এখানে তিনি আরও বিনিয়োগ করবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯