শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল চন্দ্রমোহন ইউনিয়নে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

বরিশাল চন্দ্রমোহন ইউনিয়নে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

আনোয়ার হোসেন >> বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে প্রতি বছরের মতো এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় চন্দ্রমোহন জৌনপুরী খানকার ঈদগাহ ময়দানে। করোনার প্রকোপ কম থাকায় এবার চন্দ্রমোহন ইউনিয়ন বৃত্তিক ঈদ জামাতে ঢল নেমেছিল মুসল্লিদের। বৃষ্টির পূর্বাভাস থাকলেও সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেছেন মুসল্লিরা।

উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু মাননীয় প্রধানমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল( অবঃ ) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে সালাম ও শুভেচ্ছা বিনিময় করনে, ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মাস্টার, সাবেক চেয়ারম্যান ইসরাইল পন্ডিত, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন মাস্টার, সাবেক ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফোরকান হাওলাদার, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন।

পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং করোনাসহ সকল মহামারী থেকে মুক্তি কামনা করা হয়।

করোনার কারনে দুই বছর পর ঈদের জামাত আদায় করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়।

ইমামতি করেন আলহাজ্ব হযরত মাওলানা জাবেদ আলাম জৌনপুরী ছিদ্দিক আল কোরাইশী (বড় হুজুর)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯